ওমানে ভারী বৃষ্টিপাতে ১৮ জনের মৃত্যু, আরব আমিরাতে বন্যা 

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫১ এএম

উপসাগরীয় দেশ ওমানে ভারী বর্ষণে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতেও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

আজ মঙ্গলবার ওমানের কর্মকর্তারা জানান, মৃতদের মধ্যে নয়জনই স্কুলের শিক্ষার্থী। গত রোববার সামাদ আ'শানে তাদের গাড়ি চালকসহ বন্যার পানিতে ডুবে যায়। 
 
ওমানের ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনও নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে। বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি খাতে প্রশাসনিক কর্মীদের ছুটি বাতিল করেছে সরকার। স্থানীয় বাসিন্দাদেরও আশ্রয়কেন্দ্রে সরে যেতে বলা হয়েছে। 
 
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রদেশ আশ শারকিয়াহ থেকে লোকজনকে সরিয়ে নিতে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।
 
এদিকে ভারী বর্ষণে সংযুক্ত আরব আমিরাতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে দুবাই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ডুবে গেছে। 

ভারী বৃষ্টিপাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রমও ব্যহত হয়েছে। সেইসঙ্গে পুরো সংযুক্ত আরব আমিরাতেই স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পানি সরাতে ট্যাঙ্কার ট্রাক ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার সকালে দুবাইতে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, সারাদিনে এই বৃষ্টির পরিমাণ দাঁড়াবে ১২৮ মিলিমিটারে। এছাড়া বাহরাইন, কাতার ও সৌদি আরবেও বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। 

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জনে। আহত সাড়ে ৩ হাজারের বেশি। এখনও নিখোঁজ ৫০০ জন। এদিকে, বুধবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা...
মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে নাবিকদের মধ্যে তীব্র সংঘর্ষে সাত নৌসেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ ও তাসনিম নিউজ এজেন্সি। সংবাদ সংস্থা দুটির দাবি, দীর্ঘদিন...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। আহত ৪৮০ জনের বেশি।ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা থাকায় বাড়তে পারে হতাহত। পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা...
কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮৭ জন। এ তথ্য দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। সেইসাথে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি।
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ (একিউআইএস) বাংলাদেশে নিজেদের সেল বা ক্ষুদ্র সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে বলে এক প্রতিবেদনে...
ভারতের আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে দুই রাজ্যের বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অরুণাচল প্রদেশের পুলিশ শূন্যে গুলি চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
নোয়াখালীতে হাতে ওয়াকিটকি নিয়ে সিআইডি পুলিশের জ্যাকেটের আদলে পোশাক পরে সিআইডি কর্মকর্তা পরিচয়ে এক নারীকে বাসা থেকে তুলে নেওয়ার চেষ্টাকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে...
শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কুশল মেন্ডিসের শৈশবের কোচ সুমিথ ফার্নান্দো (৬২) এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেছেন। গত ৮ আগস্ট কলম্বোতে একটি ক্রিকেট ম্যাচ চলার সময় খেলোয়াড়দের হাতাহাতির...
লোডিং...

এলাকার খবর