স্যুপি নুডলস থুকপা বানাবেন যেভাবে

আপডেট : ০৩ মে ২০২৪, ০২:৫৫ পিএম

নেপাল ও ভুটানেও জনপ্রিয় একটি খাবার থুকপা। শুধু তাই নয়, যারা সিকিমে গিয়েছেন তারাও এই খাবারটির সঙ্গে পরিচিত হয়েছেন। কারণ সেখানেও পাওয়া যায় মজার এই স্যুপি এই নুডলসটি। মজার এই খাবারের রেসিপি দিয়েছেন তাবাসসুম রহমান।

উপকরণ: নুডলস ১০০ গ্রাম বা একটা মিনিপ্যাক, বাঁধাকপি কুচি ১৫ গ্রাম, বিনস কুচি ১৫ গ্রাম, গাজর কুচি ১০ গ্রাম, মটরশুটি ৫ গ্রাম, পেঁয়াজ কুচি ১টা, টমেটো কুচি ১টা, কাঁচা মরিচ কুচি ৩টি, ভেজিটেবল অয়েল ২ টেবিল চামচ, ভেজিটেবল স্টক পরিমাণমতো এবং লবণ স্বাদমতো।

সকাল বা বিকেলেন নাশতায় দারুণ হতে পারে আইটেমটি। ছবি: তাবাসসুম রহমান

প্রণালী: প্রথমে নুডলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। এবার ননস্টিক প্যানে তেল দিয়ে আঁচে বসান। তাতে পেঁয়াজকুচি দিন। সামান্য নাড়াচাড়া করে টমেটো কুচি ও কাঁচা মরিচ কুচি দিয়ে দিন। তারপর নাড়তে থাকুন। এবার ভেজিটেবল স্টক দিন। তরপর একে একে বাঁধাকপি, গাজর, বিন ও মটরশুটি দিন। আঁচ কমিয়ে সেদ্ধ করুন। পরিমাণমতো লবণ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। সব সবজি ভালভাবে সেদ্ধ হলে নামিয়ে নিন। একটা পাত্রে সেদ্ধ করে রাখা নুডলস দিয়ে তার উপরে গ্রেভি ঢেলে দিন। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

আরও পড়ুন:

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
জলবায়ু সংকট মোকাবিলায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া এবং সঙ্কট নিরসনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে তুরস্কে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)। দুই সপ্তাহব্যাপী এই...
নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনের ধোয়ায় ৪৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে...
ইরানে পুনরায় হামলা শুরুর সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই সংঘাত কার্যত শেষ হয়ে গেছে। কাতারের প্রধানমন্ত্রী ও প্রধান মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনার পর  সোমবার এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়ে শহীদ হন নূর হোসেন। বুকে-পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর