‘তুফান’ ছবির বিতর্কিত দৃশ্যে সংশোধন

আপডেট : ২৪ জুন ২০২৪, ০১:২৪ পিএম

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‌‘তুফান’। মুক্তির পর থেকেই এটি দাপটের সঙ্গে সিনেমা হল মাতাচ্ছে। তবে এতে নৃশংসভাবে ‘মুণ্ডু কাটা’র দৃশ্য থাকায় পড়তে হয় সমালোচনার মুখে।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নীতিমালা অনুযায়ী, ভয়ংকর কিংবা স্পর্শকাতর কোনো দৃশ্য থাকলে সেটি অবশ্যই ব্লার (অস্পষ্ট) করে প্রদর্শন করতে হবে। এবার সেই আইন মেনে বিতর্কিত দৃশ্যটি সংশোধন করল তুফান টিম।  

অন্যদিকে, স্পর্শকাতর দৃশ্য অস্পষ্ট না করে কীভাবে সেন্সর ছাড়পত্র পেল—এ নিয়ে চলচ্চিত্র সেন্সর বোর্ডও প্রশ্নের সম্মুখীন হয়।

তবে সেন্সর বোর্ডের দিকে আঙুল উঠতেই তাঁরা বলছেন, ‘তুফান সিনেমার ভয়ংকর দৃশ্যগুলো ব্লার করার কথা মৌখিকভাবে বলা হয়েছিল। তবে নিয়মনীতির তোয়াক্কা না করে কোনো পরিবর্তন ছাড়াই এটি সিনেমা হলে চালানো হয়েছে।’

তুফান পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অবশেষে তুফান-এর সেই সমালোচিত ভয়ংকর দৃশ্যগুলো সংশোধন করা হয়েছে। রোববার (২৩ জুন) থেকে বেশ কয়েকটি হলে ‘মুণ্ডু কাটা’ দৃশ্যটি ব্লার করে প্রদর্শিত হয়েছে।

এর আগে তুফান সিনেমার মাধ্যমে বিদেশে অর্থপাচার হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন প্রযোজক আরশাদ আদনান। চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৯ সংগঠনের এক আলোচনা সভায় এ অভিযোগ তুলেন তিনি। তবে তুফান-এর প্রযোজনা প্রতিষ্ঠান আলফা-আইয়ের পক্ষ থেকে বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, তুফান-এ দ্বৈত চরিত্রে রয়েছেন ঢাকাই ছবির পোস্টার বয় শাকিব খান। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার মিমি চক্রবর্তী ও ঢাকার মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তারকাবহুল এ সিনেমায় আরও রয়েছেন রজত গাঙ্গুলি, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ।

সিনেমাটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওস লিমিটেড। ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে চরকি এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর ভারতের এসভিএফ।

বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর