রাসেলস ভাইপারকে লাথি মারতে গিয়ে খেলেন ছোবল

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:৪৩ পিএম

রাসেলস ভাইপার সাপকে লাথি দিয়ে মারতে গিয়ে ইব্রাহিম (৪০) নামের এক মাহিন্দ্র চালক ছোবল খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাতে শরীয়তপুরের নড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি আছেন।

ইব্রাহিম চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মোহাম্মদ মোকলেছের ছেলে। 

সাপের ছোবল খাওয়া ইব্রাহিম জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কাজের উদ্দেশ্যে এসেছিলেন। গতকাল সোমবার রাতে মালিকের বাসায় খাবার খেয়ে নড়িয়া ব্রিজ এলাকার নদীর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। এসময় তিনি একটি রাসেলস ভাইপার সাপ দেখে চিৎকার করে লোকজন জড়ো করেন। লোকজন জড়ো হলে সাপটিকে লাথি মারতে গেলে তার পায়ে কামড় বসিয়ে দেয় সাপটি। পরে তিনি ইট দিয়ে সাপটিকে মেরে ফেলেন এবং দ্রুত মোটরসাইকেলে করে জেলা সদর হাসপাতালে চলে আসেন। 

হাসপাতালের চিকিৎসকরা রক্ত পরীক্ষা-নিরীক্ষা করে ইব্রাহিমের শরীরে বিষ প্রবেশ করেনি বলে জানায়। তবুও তাকে হাসপাতালে ভর্তি নিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

শরীয়তপুর সদর হাসপাতালের কনসালটেন্ট (মেডিসিন) কনক জ্যাতি মন্ডল বলেন, ‘সোমবার রাত ১১টায় ইব্রাহিম হাসপাতালে আসেন। তাকে যে সাপটি ছোবল দিয়েছে, মোবাইলে সেই সাপটির ছবি দেখান তিনি। আসলে সাপটির নাম রাসেলস ভাইপার। আমরা রোগীর রক্ত পরীক্ষা করেছি। পরীক্ষায় দেখা গেছে, রাসেলস ভাইপার সাপটি তাকে ছোবল দিয়ে শরীরে বিষ প্রয়োগ করতে পারেনি। তাই আমরা রোগীকে পর্যবেক্ষণে রেখেছি।’

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর