রাসেলস ভাইপার আতঙ্কে ‘ঘরবন্দি’ ফরিদপুরের চরাঞ্চলের মানুষ

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:৪৮ পিএম

বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের আতঙ্কে অনেকটা ঘরবন্দি হয়ে পড়েছেন ফরিদপুরের চরাঞ্চলের মানুষ। বর্ষার আগে উপদ্রব বেড়ে যাওয়া ও মানুষের মনে মৃত্যু ভয় বাসা বেধেছে। আতঙ্করোধে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ ও চরবাসীর মাঝে গামবুট বিতরণ ও স্পিডবোটের ব্যবস্থাসহ সচেতনতামূলক কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। 

ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলার চরাঞ্চলে কয়েক হাজার মানুষের বসবাস। ৭ বছর আগে এসব এলাকায় চন্দ্রবোড়া সাপের দেখা মেলে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত রাসেলস ভাইপার নামে।

এই সাপ সম্পর্কে আগে তেমন কিছু না জানলেও, এর ভয়াবহ রূপ সম্পর্কে জানার পর শঙ্কিত এলাকাবাসী। সম্প্রতি সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু ঘটনা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। চরের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘সাপের কামড়ে চারজন মানুষ মারা গেছে এইটা আমি নিজে জানি। এদের একজনও বাঁচে নাই, কারণ ঠিকমতো তারা চিকিৎসা পায় নাই, কাছাকাছি হাসপাতাল নাই।’

পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে খেতখামার, ঝোপঝাড় এমনকি বসত ঘরেও ঢুকে পড়ছে সাপ। উপদ্রব বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চরাঞ্চলবাসী। চরে বসবাসকারী এক গৃহবধূ বলেন, ‘সাপের একটা ভয় এসে গেছে আমাগো মধ্যে। এখন বাইরে যেতে ভয় করে।’ 

খুব বেশি দরকার না হলে বাড়িতে তেমন কেউ বের হচ্ছেন না। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশননদী বেষ্টিত চরাঞ্চলে যাতায়াতের একমাত্র বাহন নৌকা। সাপের কামড়ে কেউ অসুস্থ হলে হাসপাতালে নিতে সময় লাগে কয়েক ঘণ্টা। এ জন্য চরের স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসক ও প্রতিষেধক রাখার দাবি স্থানীয়দের। 

ফরিদপুরসহ বিভিন্ন জেলায় রাসেলস ভাইপারের উপদ্রব এবং ভুল তথ্যের কারণে ছড়াচ্ছে আতঙ্ক। এ জন্য জনসচেতনতাসহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।

এ বিষয়ে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত মাইকিং করে সবাইকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। একই সাথে যেসব এলাকায় চর বেশি সেখানে আমরা গামবুট বিতরণের উদ্যোগ নিয়েছি।’

এদিকে সাপেকাটা ও অসুস্থ রোগীদের দ্রুত জেলা শহরের হাসপাতালে নিতে সি-বোট, স্পিডবোট চালু রাখার দাবি জানিয়েছেন চরাঞ্চলের মানুষ।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জবাবে তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দেশের প্রথম নারী বন্যপ্রাণীবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরজাহান সরকার আর নেই।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর