চাঁদপুরে ফেসবুকে ধর্মানুভূতিতে আঘাত, যুবক গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৭:১৬ পিএম

চাঁদপুরের কচুয়ায় ধর্মানুভূতিতে আঘাত করে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় হৃদয় চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার শুয়ারুল থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার অপর এক যুবকের খেলার একটি ফেসবুক পেজে হযরত মুহাম্মদকে (সা.) কটূক্তি করে বিরূপ কমেন্টস করে হৃদয়। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ফেসবুক ব্যবহারকারী হৃদয়কে আটক করে স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। পরে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন ফোর্স নিয়ে হৃদয়কে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ফেসবুকে হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করার অভিযোগে হৃদয় চন্দ্র দাস নামে একজনকে ঘিরে রেখেছিল জনতা। তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।’

রাজবাড়ীর গোয়ালন্দে খাবার দিতে দেরি হওয়ায় রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে মো. ফজের আলী নামে এক বাবুর্চিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর সহকারী সোনাভান বিবি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে...
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে বৃহস্পতিবার ছিল উৎসবের আমেজ। শিশু-কিশোর থেকে শুরু করে বৃদ্ধ—সবাই মেতেছিলেন আনন্দে। ধনী-গরিব নির্বিশেষে গ্রামের মানুষ নিজেদের সামর্থ্য...
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিলসংলগ্ন এলাকায় এ...
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন।
মিলনায়তনজুড়ে শিশুদের মিলনমেলা। শুক্রবার বিকেলটি মুখর হয়ে উঠেছিল তাদের কলকাকলিতে। কেউ নাচছে, কেউ গাইছে, আবার কেউ পাঠাভিনয় করছে। এই উৎসবে বাদ পড়েনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও। তাদের পরিবেশিত...
বাগেরহাটের মোংলায় নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর মেহেদী নামে এক মৌসুমি জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে মোংলার চিলা বাজারসংলগ্ন নদীতে স্থানীয় জেলেদের জালে...
আগামী রোববার এক দিনের জন্য শিথিল থাকবে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের পর্যটন সড়কে চলমান অবরোধ কর্মসূচি। তবে পরদিন সোমবার থেকে আগের মতোই অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।
পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে অভিযান চালিয়ে তিনটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ তিন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে নিষিদ্ধ ৯টি বেহুন্দি জাল, ৬টি উইংস ও ৬টি ট্রলডোর জব্দ করা...
লোডিং...

এলাকার খবর