ঢাকাই ছবিতে ফের ঋতুপর্ণা

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৩:৪৭ পিএম

নব্বইয়ের দশকে ‘স্বামী কেন আসামী’ চলচ্চিত্রে অভিনয় করে বাংলাদেশের দর্শকের মনে জায়গা করে নেন টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রায় দুই ডজন ঢাকাই ছবিতে দেখা গেছে তাঁকে। সবশেষ তিনি অভিনয় করেছেন নির্মাতা অনন্য মামুনের ‘স্পর্শ’তে। বর্তমানে সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এরইমধ্যে আরও এক সুখবর, বাংলাদেশি নির্মাতা রাশিদ পলাশের নতুন ছবি ‘তরী’তেও যুক্ত হয়েছেন তিনি।

বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন রাশিদ পলাশ। তিনি জানালেন, তরী’তে ঋতুপর্ণা অভিনয় করবেন চলচ্চিত্রের জুনিয়র আর্টিস্টের ভূমিকায়। আগামী সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী। 

‘পদ্মাপুরাণ’খ্যাত এই নির্মাতা বললেন, ‘আমরা এরইমধ্যে তরী’র প্রথম লটের শুটিং শেষ করেছি। এখন শেষ লটের প্রস্তুতি নিচ্ছি। ঋতুদির বিষয়টি এখনই জানাতে চাইনি। তবে প্রডাকশন থেকে যেহেতু খবরটি ছড়িয়ে গেছে, তাই এটা অস্বীকার করার কিছু নেই। তবে ছবির আরো কিছু চমক আছে।’

রাশিদ পলাশ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা যায়, ‘তরী’ সিনেমাটির গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী।

এদিকে, এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘ময়ূরাক্ষী’। প্রেম ও প্রতারণার গল্পে নির্মাণ হয়েছে এটি। জুটি বেঁধেছেন ববি হক ও সুদীপ বিশ্বাস দীপ।

এ ছাড়া পশ্চিমবঙ্গে গত ৭ জুন মুক্তি পেয়েছে ঋতুপর্ণা অভিনীত সিনেমা ‌‘অযোগ্য’। নির্মাতা কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এতে অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ। এটি ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির ৫০তম সিনেমা।

মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর