কুমড়া পাতা দিয়ে মজার নাশতা, রইল রেসিপি

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম

বিকেল বা সন্ধ্যায় কুমড়া পাতা দিয়ে বানাতে পারেন মজার রেসিপি। খাবারে ভিন্ন স্বাদ পেতে একদিন বাড়িতে বানাতে পারেন এই আইটেমটি। চিকেন স্টাফ্ড কুমড়ো পাতার ফ্রিজল ফ্রায়ের রেসিপি দিয়েছেন শবনম রহমান

উপকরণ: কুমড়া পাতা ৫-৬টা, চাল বাটা ৩ টেবিল চামচ, চিকেন কিমা ৫ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, সুজি ১ টেবিল চামচ, বেসন ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ৩ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, সরিষার তেল ১৫০ গ্ৰাম, কালোজিরা ১/২ চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ গুঁড়া ১ চা-চামচ, টুথপিক ৫টি, টমেটো সস ১ চা-চামচ এবং লবণ স্বাদমতো।

প্রণালী: প্রথমে পুর বানানোর জন্য চিকেন কিমা নিয়ে, তাতে লবণ, হলুদের গুঁড়া, শুকনামরিচ গুঁড়া, কাঁচামরিচ বাটা, রসুন বাটা ও সরিষার তেল দিয়ে মাখিয়ে নিন। তারপর ১০ মিনিট রেখে দিন। একটি মিক্সারে সুজি গুঁড়া করে নিন। ব্যাটার বানানোর জন্য, একটা বড় পাত্রে চাল বাটা, সুজির গুঁড়া, বেসন, লবণ, হলুদ গুঁড়া, কাঁচামরিচ বাটা, কালো জিরা ও পরিমাণমতো পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নিন।

এবার প্যানে সরিষার তেল দিয়ে তাতে ম্যারিনেটেড চিকেন কিমা কষিয়ে নিন। চিকেন থেকে তেল ছেড়ে দিলে নামিয়ে নিন। তারপর কুমড়ার পাতাগুলো ধুয়ে, পানের খিলির মতো শেপ দিয়ে টুথপিক গেঁথে নিন। এবার চিকেনের পুর ওই খিলিতে ভরে নিয়ে ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে হালকা ভেজে তুলুন। একটু ঠান্ডা হয়ে গেলে আরও এক বার ভেজে নিলেই তৈরি চিকেন স্টাফ্ড কুমড়া পাতার ফ্রিজল ফ্রাই।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর