জুলাই মাসে ২৫৫ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার: মহিলা পরিষদ

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৪:৫৮ পিএম

চলতি বছরের জুলাই মাসে ১২৪ জন কন্যা এবং ১৩১ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৪৮ জন কন্যাসহ ৬৪ জন। তারমধ্যে ৭ জন কন্যাসহ ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ২ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন কন্যা। এছাড়া ১৩ জন কন্যাসহ ২০ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
 
বাংলাদেশ মহিলা পরিষদের নারী ও কন্যা নির্যাতন বিষয়ক প্রতিবেদন (জুলাই,২০২৪) এ তথ্য জানানো হয়। আজকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবেদন পাঠায় মহিলা পরিষদ। মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৬টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ১৫ জন কন্যাসহ ১৮ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৪ জন কন্যা। নারী ও কন্যা পাচারের ঘটনার শিকার ১ জন। ২ জন নারী এসিডদগ্ধের শিকার হয়েছেন। ৩ জন নারী অগ্নিদগ্ধের শিকার হয়েছেন, এরমধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে। বিভিন্ন কারণে ১ জন কন্যাসহ ৪২ জনকে হত্যা করা হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ১৩ জন, এরমধ্যে ৯ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ জন কন্যাসহ ৯ জন।
 
এ ছাড়া গত মাসে পারিবারিক সহিংসতা কারণে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ২ টি। ১ জন গৃহকর্মী নির্যাতনের ঘটনা ঘটেছে। ৭ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৭ জন কন্যাসহ ১৮ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এরমধ্যে ৩ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। ৪ জন কন্যাসহ ৬ জন অপহরণের ঘটনার শিকার হয়েছেন। এছাড়া ৩ জন কন্যাকে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে।
 
প্রতিবেদনে আরও বলা হয়, বাল্যবিবাহের ঘটনা ঘটেছে ৩টি এবং বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ৯ টি। ১ জন কন্যাসহ ২ জন সাইবার ক্রাইমের শিকার হয়েছেন। এছাড়া ৫ জন কন্যাসহ ১৩ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

সংশ্লিষ্ট খবর:

হয়তো আপনার পরিচিত কোনো স্কুলপড়ুয়া মেয়ের ফেসবুক আইডি থেকে অদ্ভুত কিছু বার্তা পেলেন। অবাক হবেন না, হয়তো আপনার পরিচিত সেই মেয়েটি সাইবার অপরাধের নির্মম শিকার। এমন ভুয়া আইডি তৈরি করে বিভিন্নজনকে পাঠানো...
দেশে মোট শ্রমশক্তি সাত কোটির বেশি, এর মধ্যে দুই কোটিরও বেশি নারী। যা এখন মোট শ্রমশক্তির প্রায় ৩৯ শতাংশ। বর্তমানে কর্মক্ষেত্রে অবদান বাড়লেও মজুরি আর মর্যাদায় এখনো পিছিয়ে নারীরা। কমেনি বৈষম্য। খাত...
গণিত অনেকের কাছেই কঠিন একটি বিষয়। সমীকরণ আর জটিল তত্ত্বে ভরা এই জগৎ অনেক সময় ভয়ও জাগায়। কিন্তু এই কঠিন বিষয়কেই নিজের ভালোবাসা আর মেধা দিয়ে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন মরিয়ম মির্জাখানি। তাঁর...
নারীর প্রতি ক্রমশ বাড়তে থাকা নিপীড়নের মধ্যে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। যুদ্ধ, মানব পাচার আর সাইবার জগতে নারীর সুরক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বিশ্বের...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...

এলাকার খবর