পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলছেন বিদেশি কূটনীতিকরা 

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৫:৪৪ পিএম

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছে ভারত। বুধবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রতি প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ও সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। 

বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের জানান, এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, কোনো এজেন্ডা নিয়ে নয়। বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে দিল্লির আগ্রহের কথা জানান তিনি। 

প্রণয় ভার্মা বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সাথে কাজ চালিয়ে যেতে চায় ভারত। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সব সময় গুরুত্ব দেয় দিল্লি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আজ প্রথম সৌজন্য সাক্ষাতে কোনো এজেন্ডা ছিলনা। ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে সুনির্দিষ্ট কোন আলাপ হয়নি।’ 

এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

সারাহ কুক বলেন, ‘বাংলাদেশের দীর্ঘ মেয়াদি অংশীদার হিসেবে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানায়। শৃঙ্খলা ও জবাবদিহিতা ফেরাতে, এ সরকারকে সর্বাত্মক সহায়তা দেবে যুক্তরাজ্য।’

এরপর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের জানান, বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে সৌদি দূতাবাস।

ঈসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘এরই মধ্যে দূতাবাসের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ থেকে যে-সব শ্রমিক সৌদি আরব যেতে চান, তাদের ভিসা দেওয়ার কাজও শুরু হয়েছে।’ 

এসময় বাংলাদেশে দ্রুত স্থিতিশীল অবস্থা ফিরে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র
ভারত ফারাক্কা বাঁধ খুলে দিলেও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার কোনো ঝুঁকি নেই। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সতর্ক সীমায় বইছে চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পাংখা পয়েন্টের পানি। তবে সংস্থাটি জানিয়েছে,...
ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বাংলাদেশের অংশ না নেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকদের। কেউ বলছেন, সম্মেলনে যোগ না দেওয়ার কোনো প্রভাব নেই। বরং আমন্ত্রণ জানিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করেছে ভারত। তবে...
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে না যাওয়ার ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে টালবাহানা শুরু করে ভারতের আদানি। একদিনের মধ্যেই আদানি কারিগরি ত্রুটি দেখিয়ে কৌশলে বাংলাদেশে বিদ্যুৎ সুরবরাহ বন্ধ...
ভারতে আসন্ন ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির জানিয়েছেন, সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধিও অংশ নেবেন না। বৃহস্পতিবার রাজধানীর ফরেন...
ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে হত্যা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আসাদুল হকের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবির হাতে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ। রোববার রাত সাড়ে ৮টায় পীরগঞ্জের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান শেভরনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। সাক্ষাতে দেশে গ্যাস অনুসন্ধানের বিষয়টি আলোচনায় উঠে আসে। নতুন...
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কী করে একটি দল ধর্মের নামে রাজনীতি করে, জান্নাতের টিকিট বিক্রি করে। অথচ এলাকার মানুষ এবং সমাজে নরকের আগুন...
স্যাটেলাইট ছবি বলছে—একদিকে দিল্লিতে কূটনৈতিক বন্ধুত্ব, আর অন্যদিকে অরুণাচল সীমান্তে চীনের নীরব আগ্রাসন! শুধু সামরিক ঘাঁটি নয়, স্থানীয় আদিবাসীদের হাজার বছরের পুরোনো চারণভূমিও নাকি গ্রাস করে নিচ্ছে...
লোডিং...

এলাকার খবর