বাংলাদেশের বন্যা নিয়ে ‘কটাক্ষ’, জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০১:০৬ পিএম

বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে সংবাদ প্রকাশ করায় ভারতীয় গণমাধ্যম চ্যানেল জি মিডিয়ার ওয়েবসাইট হ্যাক করেছেন একদল হ্যাকার। গতকাল বুধবার সন্ধ্যায় ওই ওয়েবসাইটটি হ্যাক করা হয়। বর্তমানে ওয়েবসাইটি বন্ধ দেখাচ্ছে।

এর আগে সেখানে লেখা ছিল, ‘সিস্টেম এডমিন বিডি’ কর্তৃক ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে।

ওয়েবসাইটে আরও লেখা ছিল, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মজা করার জন্য এই সাইটটি হ্যাক করা হয়েছে। আরও নোংরামি করলে নিউজ চ্যানেল দখল করে ধ্বংস করব।

ওয়েবসাইট হ্যাক হওয়ার পর শিরোনাম পরিবর্তন করেছে ভারতীয় সংবাদমাধ্যম। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন গতকাল বুধবার জি ২৪ ঘণ্টা নামের একটি ভারতীয় চ্যানেলে বাংলাদেশের বন্যা পরিস্থিতিকে কটাক্ষ করে সংবাদ পরিবেশন করা হয়। শিরোনামে লেখা ছিল, ‘ভারত ছাড়ল জল! হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই শিরোনাম দেখে ক্ষোভে ফেটে পড়েন বাংলাদেশের নেটিজেনরা। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়েও অসত্য সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ভারতের এক শ্রেণির সংবাদমাধ্যমের বিরুদ্ধে।

ভিডিও দেখুন:এদিকে, বিতর্কিত ওই সংবাদের শিরোনাম পরে পরিবর্তন করে দেয় জি ২৪ ঘণ্টা। বর্তমানে ওই সংবাদটির হেডলাইনে লেখা, ভারত ছাড়ল জল! ভাসছে বাংলাদেশ...।

৩ দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন এডিনবার্গের ডাচেস সোফি হেলেন। ৯ থেকে ১১ নভেম্বর তার এই সফরে নারীর ক্ষমতায়ন, যুক্তরাজ্য-বাংলাদেশ অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়টি গুরুত্ব পাবে।
মধ্যপ্রাচ্যে সংকটময় পরিস্থিতিতে ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের অবস্থানে তেহরান খুশি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ বুধবার রাজধানীতে তিনি এ কথা জানান।
আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের সম্মুখসারির সংগঠক-সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে।...
চলতি বছরে হজ মৌসুমে সৌদি আরবে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩...
প্রায় আড়াই বছর ধরে অলস পড়ে আছে দেশের সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য দেয়া সরকারি গাড়ি। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পর দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকায় নষ্ট হচ্ছে অনেক গাড়ি। এছাড়া,...
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা শেষে এ কথা জানান বোর্ডের...
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াকে ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার নিজ...
কিশোরগঞ্জ জেলা কারাগার-১ এ বন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর