ত্বক বুঝে ঘরেই বানান প্রাকৃতিক ফেসপ্যাক  

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৪:২৪ পিএম

সময়ের গতির সঙ্গে তাল মিলিয়ে ছুটতে গিয়ে আমরা নিজেদের জন্যই সময় বের করতে পারি না। ফলে ত্বকের অবস্থা হয় নির্জীব ও প্রাণহীন। সময়মত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে ত্বকে পড়তে পারে দীর্ঘস্থায়ী দাগছোপ।

এসব সমস্যা থেকে ত্বককে রেহাই দিতে প্রাকৃতিক উপাদানে ঘরেই তৈরি করে নিতে পারেন আপনার ত্বকের উপযোগী ফেসপ্যাক।

শুষ্ক ত্বক

এ ধরনের ত্বকের জন্য এমন ফেসপ্যাক লাগবে যা আর্দ্রতা ধরে রেখে ত্বক শীতল আর সতেজ রাখবে। শসা তো ঘরেই রয়েছে আর লাগবে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল। অর্ধেকটা শসা ব্লেন্ড করে অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিন। মুখে আলতো করে ম্যাসাজ করুন। আধা ঘণ্টা পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। 

তৈলাক্ত ও ব্রণযুক্ত ত্বক

এই ধরণের ত্বকের জন্য ওটস খুব কাজে দেয়। নাশতার জন্য যেভাবে পানির সঙ্গে ওটস ফুটাতে হয়, সেভাবেই ফুটিয়ে বা গরম করে নিন। চিনি বা মধু দেওয়ার দরকার নেই। ২০ থেকে ৩০ মিনিট মুখে রেখে ধুয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা ট্রি অয়েল বা সামান্য হলুদ গুঁড়া মেশাতে পারেন। ওটসে অ্যান্টি–অক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে। এতে আরও রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই, প্রোটিন, প্রয়োজনীয় ফ্যাট এবং খনিজ।

রোদে পোড়া ত্বক

দাগছোপ যুক্ত বা রোদে পোড়া ত্বকের ক্ষেত্রে হলুদ আর মধুযুক্ত প্যাক খুব কার্যকর। আধা চা চামচ হলুদের গুঁড়া নিয়ে এক থেকে দুই টেবিল চামচ মধু নিয়ে নিন। ভালো করে মিশিয়ে মুখে মেখে ১০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। সানস্ক্রিন ব্যবহার করতে একদমই ভুলবেন না।

বয়সের ভাঁজ পড়া ত্বক

বলা হয়, প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। ত্বকে বয়সের ভাঁজ দৃশ্যমান হওয়ার আগেই যত্ন নেওয়া শুরু করতে হবে। দুধ, মধু আর কোকো পাউডারের ফেসপ্যাক উপকারে আসবে। পরিমাণমত দুধ-মধু মিশিয়ে নিন প্রথমে, এরপর কোকো পাউডার মেশান। খেয়াল রাখতে হবে, মিশ্রণটি যেন বেশি শুষ্ক বা পাতলা কোনোটাই না হয়।

১৫-২০ মিনিট মুখে রেখে ধুয়ে নিতে হবে। অ্যান্টি-এইজিং ময়েশ্চারাইজার বা ক্রিম লাগাতে ভুলবেন না। এই প্যাকে ব্যবহৃত উপাদানগুলোর প্রত্যেকটিই পুষ্টিগুণসম্পন্ন। ফলে এই মিশ্রণের ব্যবহারে ত্বক দ্রুত বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়, হয়ে ওঠে কোমল আর হাইড্রেটেড।

অ্যান্টি-এজিং ফেসপ্যাক সপ্তাহে কয়েকবার ব্যবহার করা যেতে পারে, তবে তৈলাক্ত ত্বকের জন্য দুই থেকে তিনবারের বেশি ফেসপ্যাক ব্যবহার করা উচিত না। হাইড্রেটিং মাস্ক প্রতি সপ্তাহে কয়েকবার ব্যবহার করা যেতে পারে। তবে আপনার যদি সেনসিটিভ বা সংবেদনশীল ত্বক হয়, তাহলে সপ্তাহে একবার প্যাক লাগালেই হবে।  

পানি দিয়ে প্যাক ধুয়ে নেওয়ার পর অবশ্যই টোনার, সেরাম, ময়েশ্চারাইজার ইত্যাদি লাগিয়ে নেবেন। নইলে ত্বক তার স্বাভাবিক আর্দ্রতা হারাবে।

তথ্যসূত্র: হেলথলাইন  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর