‘রাস্তায় হাঁটতে গেলে বন্ধুরা আলো আসবেই বলে অপমান করে’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫২ পিএম

টিভি অঙ্গনের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ ২৪-এর গণঅভ্যুত্থানের সূত্র ধরে প্রশ্নবিদ্ধ হয়ে আছে।সংগঠনটির বেশ কয়েকজন শিল্পী ও নেতৃস্থানীয়দের বিরুদ্ধে একজোট হয়েছেন আরও কিছু শিল্পী।

‘দৃশ্যমাধ্যমের শিল্পী সমাজ’ নামের এ ব্যানারে আজ (১০ সেপ্টেম্বর) বিকেল তিনটায় তাঁরা ধানমন্ডির রবীন্দ্র সরোবরে উপস্থিত হয়েছিলেন। ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ শিরোনামে এই আয়োজনে অভিনয়শিল্পীরা সভায় সংস্কার নিয়ে নানা মত তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, খায়রুল বাসার, মনোজ প্রামাণিক, সাবেরী আলম, সোহেল মন্ডল, নাজিয়া হক অর্ষা, মোস্তাফিজুর নূর ইমরান, ইমতিয়াজ বর্ষণ, সমাপ্তি মাসুক, এলিনা শাম্মি, নির্মাতা ইমেল হকসহ অনেকেই।

এতে অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তা নজিরবিহীন। এই আন্দোলনে স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে আমাদের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের কিছু নেতা ও সদস্য আলো আসবেই গ্রুপ খুলেছিলেন। এখন আমরা রাস্তা দিয়ে চলতে গেল বন্ধুরা আলো আসবেই বলে আমাদের অপমান করে। সরকার পতনের পর পুরো দেশে যখন সংস্কার চলছে তখন আমরা আমাদের শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘর সংস্কার চেয়েছি।’

রবীন্দ্র সরোবরে শ্যামল মাওলা। ছবি: শ্যামল/ফেসবুক অভিনেতা শ্যামল মাওলা বলেন, ‘কয়েকদিন হল শিল্পীদের একটি রাজনীতি পক্ষ প্রকাশ্যে এসেছে। কিন্তু এটা তো আমরা চাই না। আমরা একই পরিবার এক ছাতার নিচে সবাই থাকতে চাই। আমাদের কোন পক্ষ থাকতে পারে না। শিল্পীদের সব বিষয় নিয়ে আমরা শিল্পী সংঘের নেতাদের সঙ্গে আলাপে বসতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে বসছেন না। আমরা কি তাহলে শিল্পী না? এটা আসলে কীসের কারণ?’

অভিনেত্রী নাজিয়া হক অর্ষা বলেন, ‘আমাদের সিনিয়র শিল্পীদের গত দুই মাসে যেসমস্ত কুকর্ম করেছেন তার কটুকথা আমাদেরও হজম করতে হয়েছে। এখন দেশের সবখানে সংস্কার চলছে। আমরা মনে করি, আমাদের শিল্পীদের জন্য সেটা আগে জরুরী। শিল্পী হিসেবে আমি তো কোনো দলভিত্তিক কাজে ছিলাম না। আমি তো ন্যায়কে ন্যায় বলবো অন্যায়কে বলবো অন্যায়। যদি সেটা না করতে পারি তাহলে আমি কিসের শিল্পী।’

এর আগে সংগঠনটির সংস্কার চেয়ে নেতাদের সঙ্গে বসতে চেয়েছিলেন সংস্কারকামী শিল্পীরা। কিন্তু নেতারা সেটা করেন করেনি। এরপর ১০ সেপ্টেম্বর অভিনয়শিল্পী সংঘের কমিটি বিলুপ্ত করার কথা বলেন শিল্পীরা। সেটাও হয়নি। তাদেরই পরবর্তী কার্যক্রম হিসেবে হলো ‘কথা বলতে চাই, কথা শুনতে চাই’ শিরোনামে এই জমায়েত।

এদিকে, গত ৩ মে অভিনয়শিল্পী সংঘ গত সরকারের কাছ থেকে সরকারি জায়গা বুঝে পায়। ওই দিনই সীমানাপ্রাচীর তুলে দেন সংঘের নেতারা। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পটপরিবর্তনের দিনই সেই জায়গার সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়েছে। 

শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরী মণি। 
বডি পাপেট্রি, সরাসরি সংগীত পরিবেশনা এবং কল্পনাপ্রবণ নাট্যশৈলীর মাধ্যমে বাংলা ভূতের গল্প ও লোকজ ঐতিহ্যকে নতুন আঙ্গিকে উপস্থাপন করবে ‘ইনভিজিবল স্টোরিজ’। যৌথভাবে এই ভিন্নধর্মী প্রযোজনার আয়োজনে রয়েছে...
ব্যাটম্যান ইউনিভার্সে ক্লেফেইস এমন এক চরিত্র, যার শরীর কাদার মতো পরিবর্তিত হতে পারে। চেহারা বদলে হতে পারে অন্য মানুষ! ফলে এই চরিত্রকে ঘিরে রহস্য, ভয়, পরিচয় সংকট ও শারীরিক রূপান্তরের মতো বিষয়গুলো...
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৫ হাজার ১৮২ জনের হাম শনাক্ত হয়েছে, যা ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির তথ্য অনুযায়ী, আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই শিশু-কিশোর। 
দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপার থেকে যতই ষড়যন্ত্র হোক জনগণ তা রুখে দেবে বলে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশে এই...
জুলাই অভ্যুত্থানকে যারা কুক্ষিগত করবে তারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের...
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।  ওই ঘটনায় আহত হয়েছে আরও ১৫ বাংলাদেশি। 
লোডিং...
```html ```

এলাকার খবর