অবিবাহিত রতন টাটার উত্তরসূরি কে হচ্ছেন

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০১:৩৯ পিএম

ভারতের আইকনিক শিল্পপতি ও দেশটির সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটা মারা গেছেন। বয়সজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।তাঁর প্রস্থান শুধু এক অধ্যায়ের সমাপ্তি নয় বরং টাটা গোষ্ঠীর নেতৃত্ব নিয়ে বড় প্রশ্নও সামনে এনেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, টাটা গ্রুপ অব কোম্পানির মোট সম্পদের পরিমাণ ৩৬ হাজার ৫০০ কোটি ডলারে পৌঁছেছে। কিন্তু রতন টাটার নিট সম্পদের পরিমাণ ৩ হাজার ৮০০ কোটি রুপি। 

রতন টাটা অবিবাহিত ছিলেন। তাই তাঁর চলে যাওয়ার পর এখন চারিদিকে জল্পনা চলছে, টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ দায়িত্বভার কার হাতে পড়তে চলেছে। সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে বেশ কয়েকটি নাম ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছে।

নোয়েল টাটা: সাম্রাজ্যের মূল উত্তরাধিকারী?

নোয়েল টাটা, রতন টাটার সৎভাই নাভাল টাটার দ্বিতীয় পক্ষের স্ত্রীর সন্তান। বর্তমানে তিনি টাটা গোষ্ঠীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ট্রেন্ট ও টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান এবং টাইটান ও টাটা স্টিলের ভাইস চেয়ারম্যান হিসেবে কর্মরত নোয়েল টাটাই সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে।

নেভিল টাটা: তরুণ নেতৃত্বের প্রতিভা

নোয়েল টাটার ছোট ছেলে নেভিল টাটার বয়স মাত্র ৩২, কিন্তু তিনি ইতিমধ্যেই টাটা গোষ্ঠীর অন্তর্গত ট্রেন্ট লিমিটেডের অধীনে স্টার বাজারের দায়িত্ব পালন করছেন। তারুণ্যের উদ্যম ও আধুনিক দৃষ্টিভঙ্গি তাকে টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ নেতৃত্বের প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে।

লিয়া টাটা: হোটেল সাম্রাজ্যের রানি

নোয়েল টাটার মেয়ে লিয়া টাটা (৩৯) টাটা গ্রুপের হসপিটালিটি সেক্টরকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর নেতৃত্বে তাজ হোটেলের অভাবনীয় সাফল্য এবং হসপিটালিটি সেক্টরের প্রবল বিকাশ তাঁকে রতন টাটার অন্যতম সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তুলে ধরছে।

মায়া টাটা: ডিজিটাল যুগের নায়ক

টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ হিসেবে আলোচনায় রয়েছে নোয়েল টাটার আরেক কন্যা মায়া টাটার নামও। ৩৪ বছর বয়সী মায়া টাটা গোষ্ঠীর ডিজিটাল সেক্টরে বিপ্লব এনেছেন, বিশেষ করে তার নেতৃত্বে লঞ্চ হওয়া টাটা নিউ অ্যাপ টাটার ডিজিটাল সাফল্যের উদাহরণ হয়ে উঠেছে।

টাটা গোষ্ঠীর ভবিষ্যৎ কে পরিচালনা করবেন—নোয়েল, নেভিল, লিয়া, না মায়া? এই প্রশ্নের উত্তর নিয়ে চলছে জল্পনা, এবং খুব শিগগিরই আমরা জানতে পারব এই ঐতিহাসিক সাম্রাজ্যের পরবর্তী কর্ণধার কে হতে চলেছেন।

তথ্যসূত্র: ইন্ডিয়া ডট কম

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
গত জুন মাসের শেষ দিকে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা ইউরোমোমো।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর