স্যাটিন বালিশের কভারে কি আসলেই চুল পড়া বন্ধ হবে? 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১০:৫৫ এএম

সবার সাধারণ সমস্যা চুল পড়া! দৈনিক গড়ে ৫০ থেকে ১০০টি পর্যন্ত চুল পড়াকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু পড়ে যাওয়া চুলের জায়গায় যদি নতুন চুল না গজায় তাহলেই তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে।

দূষণ, হরমোনজনিত প্রভাব, অযত্ন, মানসিক চাপ, ঘুমের অভাব ইত্যাদি কারণে প্রতিনিয়ত বাড়ছে চুলের নানা সমস্যা। এতে অকালেই ঝরে পড়ছে চুল।

আজকাল চুলের জন্য স্যাটিন পিলোকেস বা বালিশের কভার ব্যবহারের কথা বলছেন অনেকে। ফেসবুকেও নজর কেড়ে নিচ্ছে নানান চটকদার বিজ্ঞাপন। কিন্তু আসলেই কি বালিশের কভার চুলের ক্ষেত্রে কোনো প্রভাব রাখতে পারে!

বালিশ নিয়ে মানুষের আলাদা পছন্দ রয়েছে। কেউ নরম শিমুল তুলার বালিশ পছন্দ করেন, আবার কারো পছন্দ শক্ত বালিশে ঘুম। যেমনই হোক, আমাদের দেশে বালিশের কভার হিসেবে সুতি কাপড়ই ব্যবহার করা হয়।  

তবে বিশেষজ্ঞদের মতে, সুতির বালিশের কভার ব্যবহারে চুলের গোড়ায় সূক্ষ ছিদ্র হতে পারে। এই কাপড় চুলের আর্দ্রতাও কমিয়ে দেয়। ফলে চুল শুষ্ক আর খসখসে হয়ে যায়। চুল পড়ার হার বাড়ে।  

এখন তাই সিল্ক বা স্যাটিনের তৈরি কভার ব্যবহারের কথা বলা হচ্ছে।

সুতির বালিশের কভার ব্যবহারে চুল শুষ্ক আর খসখসে হয়ে যায়। ছবি: ফ্রিপিক

সিল্ক খুব দামি তন্তু, তবে স্যাটিন কিন্তু কোনো তন্তু নয়। এটি হলো এক ধরণের উইভ বা বুনন। সিল্ক, রেয়ন, পলিয়েস্টার এবং অন্যান্য মিশ্রণ থেকে স্যাটিন বোনা হয়।

জেনে নেওয়া যাক, চুলের জন্য স্যাটিনের তৈরি বালিশের কভার ব্যবহারের বিভিন্ন উপকারের কথা।

রুক্ষ ভাব দূর করে

মসৃণ ফ্যাব্রিক হওয়ায় স্যাটিন সুতির মতো চুলের কিউটিকলকে রুক্ষ করে ফেলে না। চুলে তখন ‘ফ্রিজি' ভাবটা থাকে না, ফলে চুল ভেঙে যাওয়ার প্রবণতা হ্রাস পায়। কোঁকড়ানো চুলের জন্য দারুণ উপকারি এই ফ্যাব্রিক।

জটমুক্ত রাখে

ঘুমের সময় আমরা সবাই কমবেশি নড়াচড়া করে থাকি। ঘুম থেকে ওঠার পর তাই দেখা যায়, চুল উষ্কখুষ্ক হয়ে আছে। কিন্তু স্যাটিন ফ্যাব্রিক চুলের সঙ্গে কাপড়ের ঘর্ষণ কমায়। ফলে চুল ফাটা, ক্ষয় ও জট বাঁধার ঝুঁকি হ্রাস পায়।

আর্দ্রতা বজায় রাখে

সুতি কাপড়ের তুলনায় স্যাটিনের আর্দ্রতা শোষণের ক্ষমতা কম। ফলে এ ধরণের ফ্যাব্রিকের ওপর ঘুমালে চুল হাইড্রেটেড থাকে এবং চুলের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকে। শোষণক্ষমতা কম হওয়ায় বালিশের ভাঁজে ভাঁজে ছত্রাক, ব্যাকটেরিয়া প্রভৃতি বাসা বাঁধতে পারে না। ফলে ত্বক ও চুলের গোড়া ভালো থাকে। চুল পড়ার হার কমে আসে।

তথ্যসূত্র: হেলথলাইন  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর