মাংস নয়, কোরমা হবে ফুলকপির!

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

শীত এখনও জেঁকে বসেনি। কিন্তু বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি ফুলকপি। সব সময় তো মাংস দিয়েই কোরমা বানানো হয়, এবারের শীতে স্বাদে বদল আনতে বানাতে পারেন ফুলকপির কোরমা। রেসিপি দিয়েছেন রন্ধনবিদ সাজেদা খানম লিলি

উপকরণ: মাঝারি ফুলকপি ১টা, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা চামচ, টকদই ২ টেবিল চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, চিনি ১ টেবিল চামচ, গরম মসলা গুঁড়া ১/৪ চা চামচ, বেরেস্তা ১ টেবিল চামচ, তেজপাতা ১টা, ছোট এলাচ ২টা, দারচিনি ১ টুকরা, নারকেলের দুধ ১ কাপ, তেল ১/৪ কাপ, লবণ স্বাদমতো।

প্রণালী: ফুলকপি বড় বড় টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে তাতে ফুলকপিগুলো দিয়ে হালকা লাল করে ভেজে তুলতে হবে। এবার ঐ তেলেই তেজপাতা, এলাচ, দারচিনি ফোঁড়ন দিয়ে এতে পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা, টকদই, বাদাম বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে এতে অল্প মরিচগুঁড়া দিতে হবে মসলায় রঙ আনার জন্য। 

মসলা ভালোভাবে কষানো হলে এতে ভাজা ফুলকপি দিয়ে নেড়েচেড়ে লবণ দিয়ে নারকেলের দুধ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করতে হবে মিনিটপাঁচেক। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এতে পেঁয়াজ বেরেস্তা, গরম মসলা গুঁড়া দিয়ে আবারও পাঁচ মিনিট ঢেকে রান্না করতে হবে। এরপর এতে চিনি, ঘি আর আস্ত কাঁচা মরিচ দিয়ে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ রান্না করতে হবে। তৈরি মজার ফুলকপির কোরমা। সাদা পোলাও বা গরম পরোটার সাথে পরিবেশন করতে পারেন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএমজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শক্তিশালী এল নিনোর প্রভাবে আগামী পাঁচ মাসে বিশ্বজুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের গবেষণায় বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বড়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর