বাঁধাকপি খেলে কি রক্তচাপের ঝুঁকি কমে?

আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম
এখন বাজারে গেলে ফুলকপি যেমন দেখবেন, তেমনি দেখবেন বাঁধাকপিও। আর কয়েকদিন পর আসবে শীতকাল। শীতের সবজির মধ্যে বাঁধাকপি অন্যতম। এই সবজি বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যায়।
 
বাঁধাকপি পুষ্টিগুণ সমৃদ্ধ একটি সবজি। এটি ‘ভিটামিন সি’, ‘ফাইবার’ ও ‘ভিটামিন কে’–এর ভালো উৎস। বাঁধাকপিতে এমন কিছু গুণ রয়েছে, যা খেলে আপনার হজম শক্তি ভালো থাকবে। পাশাপাশি হৃদযন্ত্রও ভালো থাকবে। এ দেশের মাটি বাঁধাকপির জন্য উত্তম। তাই শীতের আগে এবং শীতকালে বাজারে অনেক অনেক বাঁধাকপি দেখা যায়।
 
বাঁধাকপি ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ সবজি। ৮৯ গ্রাম বাঁধাকপিতে আছে ক্যালরি ২২, প্রোটিন ১ গ্রাম, ফাইবার ২ গ্রাম, ফাইবার ৫৬ শতাংশ, ভিটামিন সি ৩৬ শতাংশ, ম্যাঙ্গানিজ ৬ শতাংশ, ফোলেট ১০ শতাংশ, ভিটামিন বি ৬ ৬ শতাংশ, ক্যালসিয়াম ৩ শতাংশ, পটাশিয়াম ৩ শতাংশ, ম্যাগনেসিয়াম ৩ শতাংশ। এ ছাড়া বাঁধাকপিতে আছে ভিটামিন এ, আয়রনসহ আরও অনেক উপকারী উপাদান।
 
আসুন জেনে নিন, বাঁধাকপির উপকারিতার কিছু কথা:
 
১. বাঁধাকপিতে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট উপাদান হার্টের অসুখ কমায়। এতে থাকা সালফারসমৃদ্ধ উপাদান ক্যানসারের বিরুদ্ধে  কাজ করে। এ ছাড়া অ্যান্টি অক্সিডেন্ট শরীরের প্রদাহ, ফোলা কমায়। 
 
২. বাঁধাকপি পটাশিয়াম সমৃদ্ধ সবজি। এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই হৃদরোগের ঝুঁকি কমাতে চাইলে আপনার খাদ্যতালিকায় বাঁধাকপি যুক্ত করতে পারেন।
 
৩. ফাইবারের দারুণ উৎস বাঁধাকপি। ফাইবার হজম শক্তি বৃদ্ধি করে। ফলে বাঁধাকপি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।
 
৪. বাঁধাকপিতে আছে ভিটামিন কে, যা হাড়কে শক্তিশালী করে। ফলে এই সবজি অনেক স্বাস্থ্য সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে।
 
৫. বাঁধাকপিতে আছে ভিটামিন বি ও ফোলেটের মতো উপাদান। সুস্বাস্থ্যের জন্য শরীরে ভিটামিন বি, ফোলেটের প্রয়োজনীয়তা আছে। এসব উপাদান শরীর সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
 
বাঁধাকপি ‘ভিটামিন সি’, ‘ফাইবার’ ও ‘ভিটামিন কে’–এর ভালো উৎস। ছবি: সংগৃহীত৬. বাঁধাকপিতে আছে অ্যান্টি–অক্সিডেন্ট, ভিটামিন সি। নিয়মিত বাঁধাকপি খেলে নানা ধরনের সংক্রমণ থেকে দূরে থাকতে পারবেন।
 
৭. বাঁধাকপিতে আছে ফাইবার, যা খারাপ কোলেস্টেরল থেকে শরীরকে দূরে রাখে। এতে উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে। 
 
৮. ফাইবার বেশি থাকার কারণে শরীরে জমে থাকা চর্বি দূর করে এই সবজি। তাই যারা ওজন কমাতে চান, তারা বাঁধাকপি খেতে পারেন।
 
৯. বাঁধাকপিতে ভিটামিন সি এবং কে রয়েছে, যা ইমিউন সিস্টেম ভালো রাখে। এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে।  
 
১০. বাঁধাকপিতে থাকা ভিটামিন সি ত্বক ভালো রাখে। তাই ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে খেতে পারেন এই সবজি। 
 
তথ্যসূত্র: হেলথলাইন
হামের প্রাদুর্ভাব দেশজুড়ে কেড়ে নিয়েছে ৪৩৯ শিশুর জীবন। মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬১ হাজারের বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নানা উদ্যোগের পরও কেন কমানো যাচ্ছে না মৃত্যু- এ প্রশ্ন...
দ্রুত জীবনযাপনের এই সময়ে খাবারের ধরনও বদলে গেছে। রান্নাঘরে সময় না দিয়ে অনেকেই এখন প্যাকেটজাত খাবার, কোমল পানীয়, বিস্কুট, চিপস বা প্রস্তুত খাবারের ওপর নির্ভর করছেন। এগুলোকে বলা হয় অতিপ্রসেসড খাবার।...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
সারাদিন রোজা রাখার পর ইফতারের টেবিলে থাকে নানা রকম খাবার। পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি, ডুবো তেলে ভাজা ও মসলাদার খাবার অনেকেই একসঙ্গে বেশি খেয়ে ফেলেন। হঠাৎ দীর্ঘ সময় খালি থাকার পর পেটে বেশি ও ভারী...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর