রেস্টুরেন্টের মতো থাই স্যুপ বানাবেন? রইল রেসিপি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৫২ এএম

শীতের এই সময় গরম গরম ধোয়া ওঠা স্যুপ সবারই ভালো লাগে। স্যুপ খেতে এখন আর যেতে হবে না রেস্টুরেন্টে। একটু সময় নিয়ে বাড়িতেই বানাতে পারেন। আজকে তাই রইল রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ বানানোর রেসিপি।

উপকরণ: মুরগি বা চিকেন ব্রেস্ট পিস ১০০ গ্রাম (কিউব করে কাটা), চিংড়ি (মাঝারি সাইজের) ১০০ গ্রাম (কিউব করে কাটা), মাশরুম ৫০ গ্রাম (কিউব করে কাটা), ডিমের কুসুম ৩টি, আদা বাটা ১/২ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১/২ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১/২ চা-চামচ, চিলি সস ১ চা-চামচ, রসুন কুচি সামান্য, সয়া সস ১ চা-চামচ, টমেটো সস ২ চা-চামচ, চিনি ১ চা-চামচ,   লেবুর রস ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ৩ চা-চামচ, কাঁচামরিচ ৪টি, থাই আদা কুচি হাফ চা-চামচ, লেমন গ্রাস পরিমাণমতো, লবণ স্বাদমতো এবং চিকেন স্টক ২ কাপ।

স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারেন অন্থুন। ছবি: ইনডিপেনডেন্ট

প্রণালী:  মুরগির মাংস এবং চিংড়িগুলোও ধুয়ে পানি ঝরিয়ে নিন। মুরগির মাংস ও চিংড়ি একটি বাটিতে নিয়ে, তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, গোলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিয়ে করে মিক্স করতে হবে। এবার অন্য একটি পাত্রে ডিমের কুসুমগুলো নিয়ে, তাতে চিলি সস, সয়া সস, টমেটো সস, চিনি, লেবুর রস, লবণ, কর্নফ্লাওয়ার ও তিন চামচ চিকেন স্টক দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার একটি ফ্রাইংপ্যানে তেল দিন। তেল কিছুটা গরম হয়ে এলে, তাতে রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। তারপর মেরিনেট করা মাংস ও চিংড়ি দিন। এবার তাতে কিছু কাঁচা মরিচ ও মাশরুম দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর এতে দিয়ে দিন ২ কাপ চিকেন স্টক। আর আগে তৈরি করে রাখা সস ও লেমন গ্রাস দিয়ে ভালো ভাবে ফুটিয়ে নিন।
একটু গাঢ় হয়ে এলে নামিয়ে ফেলুন। খেয়াল রাখবেন খুব বেশি যেন গাঢ় না হয়। কারণ কিছুটা ঠান্ডা হয়ে এলে বেশি গাঢ় হয়ে যাবে। এবার গরম গরম পরিবেশন করুন। সঙ্গে রাখতে পারেন অন্থুন বা ফিঙ্গার স্ন্যাক্স।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর