ল্যাম্ব ওকরা আসলে ঢেঁড়স দিয়ে মাংস রান্না

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ০১:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বেশ জনপ্রিয় একটি খাবার ল্যাম্ব ওকরা। যেখানে ঢেঁড়স দিয়ে মাংসের একটি রান্না। আপনি চাইরে বিফ বা মাটন দিয়েও করতে পারেন। রইল সুস্বাদু খাবারটির রেসিপি।

উপকরণ: মাংস (ল্যাম্ব) ৫০০ গ্রাম (কিউব করা), ওকরা বা ঢেঁড়স (বড় করে কাটা) ২৫০ গ্রাম, পেঁয়াজ ১টি (কুচি করা), টমেটো ২টি (কুচি করা), রসুন ৩-৪ কোয়া (কুচি করা), আদা ১ ইঞ্চি (কুচি করা), কাঁচা মরিচ ২টি (চেরা), হলুদের গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, জিরে গুঁড়া ১/২ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৩-৪ টেবিল চামচ, পানি ১ কাপ এবং ধনেপাতা।

প্রস্তুত প্রণালী: প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে ১ কাপ পানিতে কিছুটা লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। মাংস ভালোভাবে সেদ্ধ হলে একপাশে রেখে দিন। একটা প্যানে গরম তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ সোনালী করে ভাজুন। এরপর আদা ও রসুন কুচি দিয়ে ১-২ মিনিট ভাজুন। এখন টমেটো কুচি, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া এবং গরম মসলা মেশান। মসলা ভালোভাবে ভাজুন যতক্ষণ না তেলের সাথে মিশে গিয়ে সুগন্ধ বের হয়।

এবার এতে ওকরা বা ঢেঁড়সগুলো দিয়ে ৫-৬ মিনিট মাঝারি আঁচে ভাজুন, যতক্ষণ না ওকরা নরম হয়ে আসে। তারপর সেদ্ধ করা মাংস কড়াইয়ে দিয়ে দিন। ভালোভাবে মিশিয়ে নিন। ১ কাপ পানি দিয়ে ঢেকে রাখুন এবং মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন।
রান্না শেষে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। গরম গরম ল্যাম্ব ওকরা পরিবেশন করতে পারেন ভাত বা রুটির সাথে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর