রাতে বা সকালে পাতে রাখতে পারেন মজার সবজি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১০:১৭ পিএম

শীতের এই সময় নানা রকম সবজি পাওয়া যায়। তাই সবজি খাওয়ার জন্য এখনই পারফেক্ট সময়। রাতে বা সকালের নাশতায় রান্না করতে পারেন মজার মিক্সড ভেজিটেবল কারি। রইল সহজ রেসিপি।

উপকরণ: মিশ্র সবজি (গাজর, বরবটি, মটরশুঁটি, আলু ও ফুলকপি) ২ কাপ (কিউব করে কাটা), পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো কুচি ১টি মাঝারি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১/২ চা-চামচ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, ধনেপাতা কুচি পরিবেশনের জন্য এবং পানি ১/২ কাপ।

প্রণালি: প্রথমে সবজি ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভাজুন। পেঁয়াজ ভাজা হলে টমেটো, আদা-রসুন বাটা, হলুদ, লাল মরিচ এবং জিরা গুঁড়া দিন। মসলাগুলো ভালো করে কষিয়ে নিন। কষানো মসলায় কাটা সবজি দিয়ে দিন। তারপর লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।

অল্প পানি দিয়ে ঢেকে রাখুন। সবজি নরম হওয়া পর্যন্ত রান্না করতে হবে। এসময় চুলা মাঝারি আঁচে রাখতে পারেন। ৮-১০ মিনিট রান্না করলে সবজি নরম হয়ে আসবে। তখন গরম মসলা ও কাঁচা মরিচ দিন। আরেকবার মিশিয়ে ২ মিনিট দমে রাখুন। তারপর উপরে ধনেপাতা ছড়িয়ে দিন। ব্যস তৈরি মজাদার মিক্সড ভেজিটেবল কারি। এবার গরম গরম পরিবেশন করুন।

মিক্সড ভেজিটেবল কারি রুটি, পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এটি হালকা এবং স্বাস্থ্যকর। তাই সকালের নাস্তা বা রাতের হালকা খাবারের জন্য দারুণ উপযুক্ত।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফুটবল মানেই শুধু গোলের হিসাব নয়। এটি আবেগ আর সংস্কৃতির মহামিলন। আর সেই আবেগ এবার স্টেডিয়াম থেকে সরাসরি পৌঁছে গেছে ঢাকার পাঁচ তারকা হোটেলের ডাইনিং টেবিলে। বিশ্বকাপের উত্তেজনাকে নতুন স্বাদে মাখতে...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর