ফুলকপির রেজালা কীভাবে বানাবেন, জেনে নিন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম

শীতে এই সময় বাজারে অনেক বেশি যে সবজি পাওয়া যায়, তা হলো ফুলকপি। এই ফুলকপি দিয়ে রান্না করতে পারেন মজার রেজালা। ফুলকপির এই রেজালা গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে পারেন। এটি একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর পদ যা আপনার খাবারের মেনুতে বৈচিত্র্য আনবে। রইল সহজ রেসিপি।

উপকরণ: ফুলকপি ১টি মাঝারি আকারের (ছোট ছোট করে কাটা), পেঁয়াজ ২টি মাঝারি আকারের (কুচি করে কাটা), টমেটো ২টি মাঝারি আকারের (কিউব করে কাটা), আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, দই ১/২ কাপ, লাল মরিচের গুঁড়া ১ চা-চামচ (স্বাদ অনুযায়ী), হলুদের গুঁড়া ১/২ চা-চামচ, ধনিয়া গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ, তেজপাতা ১টি, লবঙ্গ ২-৩টি, দারুচিনি ১ টুকরা, এলাচ ২টি, তেল ২-৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ২-৩টি (স্লাইস করে কাটা) এবং ধনে পাতা সাজানোর জন্য (কুচি করে কাটা)।

প্রণালী: ফুলকপি ভালোভাবে ধুয়ে নিন। একটি ফ্রাইংপ্যানে তেল দিয়ে, তাতে ফুলকপিগুলো ছেড়ে দিন। সামান্য লবণ দিয়ে ভেজে নিতে হবে। তারপর একটি পাত্রে তুলে রাখুন। আর একটি কড়াইয়ে তেল গরম করুন। তাতে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি এবং এলাচ দিন। মসলার সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। কুচি করা পেঁয়াজ দিন এবং সোনালি বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এবার তাতে যোগ করুন আদা ও রসুন বাটা। ১-২ মিনিট ভাজুন।

এবার একে একে হলুদের গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মসলা গুঁড়া দিন। ভালোভাবে মিশিয়ে নিন। কিউব করে রাখা টমেটোগুলো দিয়ে দিন। এবার নরম হওয়া পর্যন্ত রান্না করুন। টমেটো পুরোপুরি গলে গেলে তেল আলাদা হয়ে যাবে। তারপর যোগ করুন দই। ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ফুটতে দিন। আগে থেকে ব্লাঞ্চ করে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কাঁচা মরিচ স্লাইস দিন। এবার ঢাকনা দিয়ে ১০-১২ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। ফুলকপি নরম হয়ে গেলে নামিয়ে নিন। ধনিয়া পাতা দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর