বাড়িতে বানাতে পারেন মজার ডোরা কেক, রইল রেসিপি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

শিশুদের জন্য বেশ পছন্দের একটি আইটেম হতে পারে ডোরা কেক। মিষ্টি এবং নরম এই কেক ঘরে সহজে তৈরি করা যায়। এটি দেখতে ছোট ছোট গোলাকার এবং মিষ্টি হওয়ার কারণে অনেকের প্রিয়। ডোরা কেক কীভাবে তৈরি করবে দেখে নিন। রইল সহজ রেসিপি।

উপকরণ: ময়দা ১ কাপ, চিনি ১/২ কাপ, ডিম ২টি, দুধ ১/৪ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, বাটার ১/৪ কাপ (গলানো) এবং লবণ ১/৪ চা-চামচ।

প্রস্তুত প্রণালী: প্রথমে ওভেনটি ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করুন। একটি বড় বাটিতে ময়দা, বেকিং পাউডার, এবং লবণ মিশিয়ে নিন। অন্য একটি বাটিতে চিনি ও ডিম ভালো করে ফেটিয়ে নিন। এতে দুধ, গলানো বাটার এবং ভ্যানিলা এসেন্স যোগ করুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিন। এরপর ময়দার মিশ্রণটি ধীরে ধীরে তরল মিশ্রণের মধ্যে যোগ করে মেশান।

সব উপকরণ ভালোভাবে মিশে গেলে, একটি তেল মাখানো বা বাটার পেপার বিছানো বেকিং ট্রেতে মিশ্রণটি ঢেলে দিন। ২০-২৫ মিনিট বেক করুন বা একটি টুথপিক দিয়ে চেক করুন। যদি টুথপিকটি পরিষ্কার আসে, তবে কেক হয়ে গেছে। কেক ঠাণ্ডা হলে টুকরো টুকরো করে সার্ভ করুন। শিশুদের দিতে চাইলে ভেতরে চকলেট দিতে পারেন। এটি চা বা কফির সাথে দারুণ লাগে।

বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি)...
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’।...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে তিনদিনের সফরে তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর