ইফতারে রাখতে পারেন এই আইটেমগুলো, রইল রেসিপি

আপডেট : ০২ মার্চ ২০২৫, ০৩:২৬ পিএম

ইফতার মানেই ছোলা, পেঁয়াজু, আলুর চপ আর শরবত। চিরচেনা আইটেম থেকে বাইরে এসে, টেবিলে আনতে পারেন ভিন্ন স্বাদ। রইল ভিন্ন স্বাদের বেশকিছু ইফতার আইটেম। যা সবাইকে অবাক করে দিতে পারে।

চিকেন চিজ বল
উপকরণ: মুরগির কিমা ১ কাপ, আলু (সেদ্ধ করে ম্যাশ করা) ১ কাপ, চেডার চিজ (কিউব করে কাটা) ১/২ কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, ডিম ১টি, ব্রেডক্রাম্ব ১ কাপ ও ভাজার জন্য তেল।
প্রস্তুতি: মুরগির কিমা, ম্যাশ করা আলু, গোলমরিচ, লবণ ও ধনেপাতা মিশিয়ে নিন। তারপর ছোট বল বানিয়ে প্রতিটির মাঝে একটি করে চিজ কিউব দিন। বলগুলো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। গরম তেলে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে পরিবেশন করুন।

খেজুর মিল্কশেক
উপকরণ: খেজুর (বীজ ফেলে কুচি করা) ৬-৭টি, দুধ ১ গ্লাস, বাদাম ৪-৫টি, মধু ১ টেবিল চামচ ও সামান্য বরফ কুচি।
প্রস্তুতি: সব উপকরণ ব্লেন্ডারে নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। তারপর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

সুজির মালাই টোস্ট
উপকরণ: সুজি ১/২ কাপ, দুধ ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, এলাচ গুঁড়া ১ চিমটি, টোস্ট ব্রেড ৪টি, কিসমিস ও গার্নিশের জন্য বাদাম কুচি।
প্রস্তুতি: একটি প্যানে দুধ গরম করে সুজি দিয়ে নাড়তে থাকুন। চিনি ও এলাচ গুঁড়া দিয়ে ঘন হলে নামিয়ে নিন। ব্রেড টোস্টের ওপরে মালাই মিশ্রণ লাগিয়ে বাদাম ও কিসমিস ছড়িয়ে দিন। ঠান্ডা করে পরিবেশন করুন।

মিনি চিকেন সমুচা
উপকরণ: মুরগির কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা-রসুন বাটা ১ চা-চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, ধনে গুঁড়া ১/২ চা-চামচ, মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, পরিমাণমতো লবণ, সমুচার পেস্ট্রি শিট বা ময়দার খোল এবং ভাজার জন্য তেল।
প্রস্তুতি: কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ ও আদা-রসুন বাটা দিয়ে ভাজুন। মুরগির কিমা দিয়ে ভেজে নিন, মসলা মিশিয়ে নামিয়ে ঠান্ডা করুন। সমুচার শিটে পুর ভরে পছন্দমতো আকৃতি দিন। গরম তেলে ভেজে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর