ফুলকপি দিয়ে বানাতে পারেন বিকেলের নাশতা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০০ পিএম

ফুলকপি দিয়ে বানাতে পারেন মচমচে পাকোড়া। মজাদার এই স্ন্যাক্সটি চায়ের সাথে দারুণ উপভোগ করা যায়। রইল সহজ রেসিপি।

উপকরণ: ফুলকপি ১টি (ছোট টুকরো করে কাটা), বেসন ১ কাপ, চালের গুঁড়া ২ টেবিল চামচ (মচমচে করার জন্য), আদা-রসুন বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ২-৩টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, বেকিং সোডা ১ চিমটি, পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল।

প্রস্তুত প্রণালি: ফুলকপির টুকরোগুলো ধুয়ে হালকা গরম পানিতে ২-৩ মিনিট সেদ্ধ করে নিন। এরপর পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে বেসন, চালের গুঁড়া, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ, ধনেপাতা, লবণ, জিরা গুঁড়া, লাল মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিন।

সামান্য পানি দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। খুব বেশি পাতলা করবেন না, নয়তো ফুলকপির গায়ে ভালোভাবে লেপে থাকবে না। এবার ফুলকপির টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে পাকোড়াগুলো বাদামি ও মচমচে হওয়া পর্যন্ত ভাজুন।

ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে কিচেন পেপারে রেখে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। টমেটো সস বা ধনেপাতা চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করুন। এটি চায়ের সাথেও দুর্দান্ত একটি নাস্তা।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
২০১৪ সালের ২৩ এপ্রিল ঢাকার একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণীকে মোবাইল ফোনে ফুসলিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিয়ে আসেন শ্যামল। সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটী...
মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিল্লাত হোসেন (৪২) নামের লক্ষ্মীপুরের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা...
দিনাজপুরের খানসামা উপজেলায় অটোরিকশা ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে রুসুল করিম বাবু (৪২) নামের এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হয়েছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর