পাঁচতারার হোটেলের ডেজার্ট বানাতে পারেন বাড়িতেই

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১১:৫৬ এএম

ডেজার্ট হিসেবে দারুণ একটি আইটেম হতে পারে চিজ কুনাফা। বিশেষ উৎসব বা উপলক্ষে বানাতে পারেন খাবারটি। এটি খেতে খুব মজা। বিশেষ করে মিষ্টি সিরাপের কারণে এর মধ্যে থাকা টেক্সচার এবং স্বাদ সম্পূর্ণ আলাদা হয়।

এই ডেজার্টটি আরব ও মধ্যপ্রাচ্য অঞ্চলে বেশ জনপ্রিয়। এটি সাধারণত ফিত্তা বা ফিলো প্যাস্ট্রি দিয়ে তৈরি করা হয়। এর মধ্যে চিজ ব্যবহার করা হয়। মিষ্টি সিরাপ ও পেস্তা দিয়ে সাজানো হয়। এই খাবারটির স্বাদ মিষ্টি, ক্রীমি এবং ক্রিস্পি হয়ে থাকে। মজার এই ডেজার্টের রেসিপি দিয়েছেন ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্টের ফুড এন্ড বেভারেজ পরিচালক এটিএম আহমেদ হোসেন।

খাবারের পূর্ণতা দিতে পারে মজার এই আইটেমটি। ছবি: ঢাকা রিজেন্সি

উপকরণ: লাচ্ছা সেমাই ১ প্যাকেট, বাটার ১/৪ চামচ, ক্রিম চিজ ২০০ গ্রাম, ফ্রেশ ক্রিম ১/২ কাপ, চিনি ১/২ কাপ, ঘি ১/২ কাপ এবং পেস্তা ১/২ কাপ (সাজানোর জন্য)। এছাড়াও সিরার জন্য নিতে হবে চিনি ২ কাপ, পানি ১ কাপ, লেবুর রস ১ চা-চামচ এবং গোলাপ জল ১ চা-চামচ।

প্রস্তুত প্রণালী: একটি বাটিতে লাচ্ছা সেমাই, ঘি ও চিনি এক সাথে করে ভালো করে মিশিয়ে ডো বানাতে হবে। এখন ক্রিম চিজ এবং ফ্রেশ ক্রিম দিয়ে বিট করে নিতে হবে। গোলাপ জল দিয়ে অবশিষ্ট চিনি দিয়ে সিরা করে নিতে হবে। এখন বেকিং ট্রেতে বাটার মেখে নিতে হবে। তারপর সেমাই ডো থেকে ২/৩ অংশ ট্রেতে বিছিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন লেগে না যায়।

এখন বিট করে রাখা চিজ উপরে একটি লেয়ারের মত করে দিতে হবে। এরপর ডোয়ের বাকি অংশটুকু উপরে সুন্দর করে দিতে হবে। যেন পুরোটা ঢেকে যায়। আগে থেকে গরম করে রাখা ওভেনে ১৮০ ডিগ্রী সেলসিয়াসে ২০ মিনিট বেক করে নিতে হবে। তারপর রুম তাপমাত্রায় ঠান্ডা করে নিন। 

ঠান্ডা হলে কুনাফার উপর চিনির সিরা দিতে হবে। আরও কিছু সময় পর ছুরি দিয়ে বরফির মত করে কেটে উপরে পেস্তা দিয়ে পরিবেশন করুন মজাদার চিজ কুনাফা।

বয়স, উচ্চতা, ওজন কিংবা শারীরিক গড়নের প্রচলিত সীমাবদ্ধতা ছাড়াই মডেল হওয়ার সুযোগ দিতে ‘ফেস অব টুয়েলভ’ উদ্যোগ চালু করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ। আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের (এএমটিসি)...
ফ্যাশন ব্র্যান্ড স্পার্ক গিয়ারের বর্ষপূর্তি উপলক্ষে ১০ দিনব্যাপী মূল্যছাড়ের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ঢাকা ও ঢাকার বাইরের ব্র্যান্ডটির ১৯টি শাখায় এ ছাড় পাওয়া যাবে। এ সময়ে...
দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
বিশ্বের বিভিন্ন দেশের শেফদের আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব শেফস সোসাইটিসের (ওয়ার্ল্ডশেফস) ন্যাশনাল মেম্বারশিপ পেয়েছে বাংলাদেশ কুলিনারি ফাউন্ডেশন (বিসিএফ)। এ সদস্যপদের ফলে বাংলাদেশের...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর