গার্লিক চিজ পটেটো তৈরির রইল সহজ রেসিপি

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম

গার্লিক চিজ পটেটো ইউরোপ এবং উত্তর আমেরিকায় বেশ জনপ্রিয় খাবার। বিশেষ করে আমেরিকা, কানাডা, এবং ব্রিটেনে এটি সাইড ডিশ হিসেবে পরিবেশন করা হয়। এই খাবারটি সাধারণত আলু, রসুন এবং চিজের মিশ্রণ থেকে তৈরি হয়। প্রায়ই গ্রিল, বেকড বা টস করে পরিবেশন করা হয়। খাবারটি ইফতারে ভিন্নস্বাদ দেবে। রইল সহজ রেসিপি।

উপকরণ: আলু ৫টি (আপেলের মতো করে টুকরা করে নিন), রসুন কুচি ৪-৫ কোয়া, চেডার চিজ ১ কাপ (গ্রেট করা), ব্রেডক্রাম্ব ১ কাপ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, বাটার ২ টেবিল চামচ (গলানো), গোলমরিচ ১/২ চা-চামচ, লবণ স্বাদমতো, পার্সলে বা ধনে পাতা সাজানোর জন্য এবং লাল মরিচের গুঁড়া ১/৪ চা চামচ।

প্রণালী: প্রথমে আলুগুলো ভালোভাবে ধুয়ে একটি বাটির মধ্যে রেখে ফুটানো গরম পানি দিন। তাতে কিছুটা লবণ দিতে হবে। এভাবে ২০ মিনিট রেখে দিন। তারপর টুকরোগুলো শুকনা করে উঠিয়ে নিন। এবার একটা পলিতে নিয়ে তাতে অলিভ অয়েল দিন। তাতে একে একে গ্রেড করা চিজ, গোলমরিচ, লবণ এবং লাল মরিচ গুঁড়া মিশিয়ে নিন।

এবার তাতে দিয়ে দিন ব্রেডক্রাম্ব। এরপর আলুর টুকরোগুলোতে ব্রেডক্রাম্ব ভালোভাবে লাগিয়ে দিন। একটি বেকিং ট্রেতে ওয়াইপার পেপার দিন এবং তার ওপর আলুগুলো সাজিয়ে দিন। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রি-হিট করা ওভেনে ২০-২৫ মিনিট বেক করুন।গোলাগুলো ক্রিস্পি ও সোনালি হওয়া পর্যন্ত।

গরম গরম ক্রিস্পি গার্লিক চিজ পটেটো পার্সলে বা ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এটি একটি সুস্বাদু স্ন্যাক বা সাইড ডিশ। যা আপনার ইফতারেও বিশেষ স্বাদ যোগ করবে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর