চিকেন চিজ বাস্কেট যেভাবে বানাবেন, রইল রেসিপি

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম

চিকেন চিজ বাস্কেট সুস্বাদু ও ক্রিস্পি স্ন্যাক্স। যেখানে রয়েছে চিকেন, চিজ, সবজি ও ক্রিমি ফিলিং। স্প্রিং রোল শিট দিয়ে ঝুড়ির মতো আকৃতি তৈরি করা হয়। এর ভেতরে মজাদার ফিলিং দেওয়া হয়। পরে এটি এয়ার ফ্রাই দিয়ে বেক করা হয়। উপরে মেয়োনিজ ও চিজ দিয়ে পরিবেশন করলে এটি আরও মজাদার হয়ে ওঠে।

এটি পশ্চিমা ফিউশন কুইজিনের একটি জনপ্রিয় স্ন্যাকস। এর ধারণাটি মূলত ইউরোপিয়ান এবং আমেরিকান কুইজিন থেকে এসেছে। যেখানে চিজ এবং বেকড/এয়ার ফ্রাইড খাবার খুব জনপ্রিয়। তবে এটি বর্তমানে দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ক্যাফে ও রেস্টুরেন্টে এই ধরনের চিজি, ক্রিস্পি স্ন্যাকস মেনুতে রাখা হয়। এই রমজানে ইফতারেও বানাতে পারেন আইটেমটি।

উপকরণ: রান্নার তেল ১ টেবিল চামচ, বোনলেস চিকেন (ছোট কিউব করা) ২০০ গ্রাম, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, ড্রাই ওরিগানো ১/২ চা-চামচ, হিমালয়ান পিংক সল্ট ১/২ চা-চামচ বা স্বাদমতো, ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ, বাটার ২ টেবিল চামচ, রান্নার তেল ১ চা-চামচ, পেঁয়াজ (কাটা) ১/২ কাপ, গাজর (কাটা) ১/৪ কাপ, ক্যাপসিকাম (কাটা) ১/৪ কাপ, ভুট্টার দানা (সিদ্ধ করা) ১/৪ কাপ, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, ময়দা ১ টেবিল চামচ, দুধ ১/২ কাপ, ক্রীম (রুম টেম্পারেচারে) ১/৪ কাপ, চেডার চিজ (কুরানো) ১/২ কাপ, ময়দা ১-২ টেবিল চামচ, পানি ২-৩ টেবিল চামচ, স্প্রিং রোল শিট পরিমাণমতো, মোজারেলা চিজ (কুরানো) পরিমাণমতো এবং মেয়োনিজ।

কোণার অংশ ভাঁজ করে এমনভাবে আটকে দিন যাতে এটি একটি ঝুড়ির আকৃতি নেয়। ছবি: ইনডিপেনডেন্ট

প্রস্তুত প্রণালী: একটি ফ্রাইং প্যানে তেল গরম করুন, চিকেন, টমেটো পেস্ট, ওরিগানো, গোলাপি লবণ ও ব্ল্যাক পেপার ১/৪ চা-চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাঝারি আঁচে ৬-৮ মিনিট রান্না করুন যতক্ষণ না চিকেন নরম হয়। এবার এটি আলাদা করে রাখুন। একই ফ্রাইং প্যানে মাখন ও তেল দিন এবং গলতে দিন। পেঁয়াজ দিয়ে এক মিনিট ভাজুন। এরপর গাজর, ক্যাপসিকাম ও ভুট্টার দানা দিয়ে ভালোভাবে মেশান।

এবার পিংক সল্ট, ব্ল্যাক পেপার ১/৪ চা-চামচ ও লাল মরিচ গুঁড়া দিন। ভালোভাবে মিশিয়ে মাঝারি আঁচে ১ মিনিট রান্না করুন। এতে ময়দা দিয়ে করে ভালোভাবে মেশান এবং ২ মিনিট ভেজে নিন। এবার দুধ ঢেলে দিন, ভালোভাবে মিশিয়ে রান্না করুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়। চুলা বন্ধ করে ক্রীম ও চেডার চিজ দিন এবং ভালোভাবে মেশান। চুলা পুনরায় চালু করে কম আঁচে ১-২ মিনিট রান্না করুন যতক্ষণ না চিজ গলে যায়। এবার এতে রান্না করা চিকেন মিশিয়ে নিন এবং একপাশে রাখুন।

একটি ছোট বাটিতে ময়দা ও পানি মিশিয়ে একটি ফ্লাওয়ার স্লারি তৈরি করুন। ৪x৪ ইঞ্চি স্প্রিং রোল শিট নিন। তির্যকভাবে কেটে নিতে হবে। দুটি সমান্তরাল পাশে ময়দার স্লারি লাগিয়ে কোণার অংশ ভাঁজ করুন। এমনভাবে আটকে দিন যাতে এটি একটি ঝুড়ির আকৃতি নেয়। এতে প্রস্তুতকৃত চিকেন ফিলিং ও মোজারেলা চিজ দিয়ে দিন। ব্রাশের সাহায্যে ওপরে তেল লাগিয়ে নিন। এয়ার ফ্রায়ারে ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬-৭ মিনিট বেক করুন যতক্ষণ না চিজ গলে যায়। মেয়োনিজ ছড়িয়ে পরিবেশন করুন। ৬-৮টি তৈরি হবে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতার চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে, আইনশৃঙ্খলা...
পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ত্যাগ করবে না ইরান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবিসি বাংলার লাইভ...
‘বিশ্ববিদ্যালয়ের মাদক সাপ্লাইয়ার যারা তাদেরকেও আমার সন্দেহ হয়। আমার ওপর তাদের রাগ থাকবেই-স্বাভাবিক। কারণ ওই সময় এই বিষয়গুলো আলোচনায় চলে আসছিল যে,  কারা হলে সাপ্লাই দেয়, কারা শহিদ মিনারে দেয়, কারা...
মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ভাসছেন ১৮ জন জেলে। ১৯ সেপ্টেম্বর রাতে তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয় বলে জানা গেছে। এরপর থেকে রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর