ঈদে বানাতে পারেন প্যান শিক কাবাব, রইল রেসিপি

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৩:৪৯ পিএম

ঈদে পরিবারের সঙ্গে বিশেষ মুহূর্ত কাটানোর এবং সুস্বাদু খাবারের উপভোগ করার সময়। এই ঈদে বানাতে পারেন প্যান শিক কাবাব। এতে আরও জমজমাট হয়ে উঠবে পরিবার এবং বন্ধুদের আড্ডা। কাবাব তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ এবং তার প্রস্তুত প্রণালী নিচে দেওয়া হলো।

উপকরণ: চিকেন কাবাবের জন্য লাগবে বোনলেস চিকেন ৮০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১টি মাঝারি, আদা-রসুন (কুচি করা) ১ টেবিল চামচ, মরিচ কুচি ২-৩টি, পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ, জিরা (ভেজে গুড়া করা) ১/২ টেবিল চামচ, ধনে (ভেজে গুড়া করা) ১/২ টেবিল চামচ, লাল মরিচ (কুচি করা) দেড় চা-চামচ, গরম মসলা ১ চা-চামচ, ব্ল্যাক পেপার ১/২ চা-চামচ, হিমালয়ান পিংক সল্ট দেড় চা-চামচ বা স্বাদমতো, ব্রেডক্রাম্ব ১/৪ কাপ, ধনে পাতা এক মুঠো, পুদিনা পাতা এক মুঠো এবং ঘি (তেল) ২ টেবিল চামচ।

পেপার ইয়োগাট সস তৈরির জন্য লাগবে দই ১ কাপ, মেওনেজ ১/৩ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, রসুন কুচি ৩-৪ কোয়া, ব্ল্যাক পেপার ১/২চা-চামচ, জিরা (বেজে গুড়া করা) ১/২ চা-চামচ, হিমালয়ান পিংক সল্ট ১/২ চা-চামচ বা স্বাদমতো, পুদিনা কুচি ১/২ টেবিল চামচ এবং ধনে পাতা কুচি ১ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালী: একটি চপারে চিকেন, পেঁয়াজ, আদা-রসুন, মরিচ, পেঁয়াজ বেরেস্তা, জিরা গুড়া, ধনে গুড়া, লাল মরিচ, গরম মসলা, ব্ল্যাক পেপার, হিমালয়ান পিংক সল্ট, ব্রেডক্রাম্ব, ধনে পাতা কুচি, পুদিনা পাতা কুচি এবং ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। 

এবার একটি বেকিং ট্রেতে (১৩x৮.৫ ইঞ্চি সাইজ, তেলে মাখানো) প্রস্তুত মিশ্রণটি দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। একটি তেল মাখানো ডো কাটারের সাহায্যে কাবাবগুলো ১.৮ ইঞ্চি মাপের ভরাট করে কাটুন। এখানে ৯টি কাবাব হবে। তারপর তেল মাখিয়ে দিন। প্রিহিট করা ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াসে ৩০-৩৫ মিনিট বেক করুন। ব্যস তৈরি মজার প্যান শিক কাবাব। চাইলে এটা প্যানেও করতে পারেন।

পেপার ইয়োগাট সস প্রস্তুত প্রণালী
একটি বাটিতে দই, মেওনেজ, লেবুর রস, রসুন, ব্ল্যাক পেপার, জিরা, হিমালয়ান পিংক সল্ট, পুদিনা পাতা কুচি এবং ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর সসটি কাবাবের সাথে পরিবেশন করুন।

এই সুস্বাদু চিকেন কাবাব ও দইয়ের সস আপনার ঈদ উপলক্ষে একটি দারুণ খাবার হয়ে উঠবে।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
ইয়েমেনে চলমান হামলা ও সংঘাতের কারণে বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রায় ১ লাখ ৬৫ হাজার শিশু। এমন তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন- এপেক সম্মেলনের ফাঁকে...
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, দেইর আল-বালাহ এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর ওপর ধস নামলে এই হতাহতের ঘটনা হয়।  এদিকে, ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় লাখো বাস্তুচ্যুত ফিলিস্তিনির অস্থায়ী...
ফ্যাসিবাদী আমলে দেশের চিকিৎসা ব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, বিশেষ একটি দেশে গিয়ে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর