বাড়িতেই বানাতে পারেন বাকলাভা, কীভাবে? জেনে নিন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম

মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী মিষ্টান্ন বাকলাভা এখন ঘরেই তৈরি করতে পারেন। হালকা খাস্তা ফাইলো পেস্ট্রির মধ্যে বাদামের পুর আর সুগন্ধি সিরাপের মিশেলে তৈরি এই মিষ্টান্ন যে কারও মন জয় করবে। চলুন, দেখে নেওয়া যাক পারফেক্ট বাকলাভা তৈরির সহজ রেসিপি।

বাকলাভা তৈরি করতে যা যা লাগবে

ফাইলো পেস্ট্রি বানাতে লাগবে ময়দা ৪০০-৪৫০ গ্রাম, হিমালয়ান পিঙ্ক সল্ট ১ চা-চামচ, সিরকা ১ টেবিল চামচ, রান্নার তেল ৩-৪ টেবিল চামচ, গরম পানি ১ কাপ (পরিমাণমতো), ময়দা ১/৪ কাপ ও কর্নফ্লাওয়ার ৩/৪ কাপ। চিনি সিরাপ তৈরিতে লাগবে চিনি ১ কাপ, পানি ৩/৪ কাপ, লেবুর রস ১ চা-চামচ, এলাচ ২টি এবং কেওড়া জল ১/২ চা-চামচ।

পেস্তা বাদামের পুরের জন্য লাগবে পেস্তা বাদাম ১৫০ গ্রাম, চিনি (গুঁড়া) ২ টেবিল চামচ, দারচিনি গুঁড়া ১/২ চা-চামচ ও জায়ফল গুঁড়া ১/৪ চা-চামচ। বাকলাভা তৈরির জন্য লাগবে ফাইলো পেস্ট্রি ৩০টি শিট, মাখন (গলানো) ২০০ গ্রাম এবং পেস্তা বাদাম (কুচি করা)।

প্রস্তুত প্রণালী

প্রথমে তৈরি করতে হবে ফাইলো পেস্ট্রি। তার জন্য লাগবে ময়দার সঙ্গে লবণ, সিরকা ও তেল মিশিয়ে নিন। গরম পানি দিয়ে মেখে একটি নরম ডো তৈরি করুন। ২-৩ মিনিট ভালোভাবে মথে এটি প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে ১-২ ঘণ্টা বিশ্রাম দিন। ছোট ছোট বল তৈরি করে কর্নফ্লাওয়ার ও ময়দার মিশ্রণ ছিটিয়ে প্রতিটি বল ৫-৬ ইঞ্চি করে বেলে নিন।

৫-৬টি শিট একসঙ্গে নিয়ে আরও বড় (১৫ ইঞ্চি) করে বেলুন। প্রতিটি শিটের মাঝে ময়দা ও কর্নফ্লাওয়ার মিশ্রণ ছিটিয়ে দিন যাতে আটকে না যায়। বেকিং পেপারে মুড়ে ক্লিং ফিল্ম দিয়ে ভালোভাবে প্যাক করে ফ্রিজে রেখে দিন।

তারপর চিনি সিরাপ তৈরি করুন। তার জন্য একটি পাত্রে চিনি, পানি, লেবুর রস ও এলাচ দিয়ে ফুটিয়ে নিন। ১-২ মিনিট অল্প আঁচে রেখে কেওড়া জল মিশিয়ে নামিয়ে রাখুন। এবার পেস্তা বাদামের পুর তৈরি করুন। তার জন্য ব্লেন্ডারে পেস্তা বাদাম হালকা করে ভেঙে নিন। এর সঙ্গে চিনি, দারচিনি ও জায়ফল মিশিয়ে নিন।

এবার বাকলাভা তৈরির পালা। ফাইলো পেস্ট্রির শিটগুলো বেকিং ডিশের আকার অনুযায়ী কেটে নিন। ৫.৫×৯ ইঞ্চি বেকিং ডিশে বাটার ব্রাশ করুন। ১৫টি শিট একে একে বিছিয়ে প্রতিটির মাঝে গলানো মাখন লাগিয়ে দিন। পেস্তা বাদামের পুর ছড়িয়ে দিয়ে তার ওপর আবার ১৫টি শিট বিছান। ধারালো ছুরি দিয়ে বাকলাভা ডায়মন্ড বা স্কয়ার শেপে কেটে নিন। ১৭৫ ডিগ্রি সেলসিয়াসে ৩৫-৪০ মিনিট বেক করুন। বের করেই গরম অবস্থায় চিনি সিরাপ ছড়িয়ে দিন। উপরে পেস্তা ছিটিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
জাতিসংঘে চলমান সাধারণ পরিষদের অধিবেশনে মঞ্চে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা জানিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পজেশকিয়ান। এসময় সভাকক্ষ ত্যাগ...
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা...
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শ্রাবণের মেঘ’ গানে নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা সিলেটের শিক্ষক বিউটি রানী পাল এবার জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। ২০২৬ সালের সিলেট জেলা পর্যায়ের...
দেশের সব সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার স্থাপনের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর