বাড়িতে বানান মজাদার চিকেন কারি, রইল রেসিপি

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০২:৩০ পিএম

বাড়িতে যদি সহজ উপায়ে রেস্টুরেন্টের স্বাদ পেতে চান, তাহলে বানিয়ে নিতে পারেন সুস্বাদু চিকেন কারি। এটি মূলত দক্ষিণ এশীয় কুজিনের খাবার। যার মূল উৎস ভারতীয় উপমহাদেশই। অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং নেপাল অঞ্চল থেকে এসেছে।

বিশেষ করে ভারতীয় কুজিনে বিভিন্ন ধরনের কারির প্রচলন আছে। যেমন চিকেন কারি, বিফ বা মাটন কারি, ভেজিটেবল কারি ইত্যাদি। রইল চিকেন কারির সহজ রেসিপি।

উপকরণ

মুরগির মাংস ১ কেজি (কাটা), পেঁয়াজ ৩টি (কুচি করা), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো ১টি (কুচি করা), কাঁচা মরিচ ৪-৫টি (কাটা), দই ৩ টেবিল চামচ, হলুদের গুঁড়া ১ চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, ধনে গুঁড়া ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ, তেজপাতা ২টি, এলাচ ৩টি, দারুচিনি ১ টুকরা, লবণ স্বাদমতো, তেল ১/২ কাপ, পানি প্রয়োজনমতো এবং সাজানোর জন্য ধনেপাতা।

প্রণালী

প্রথমে মেরিনেট করতে হবে। তার জন্য মুরগির টুকরোগুলোতে লবণ, হলুদ, দই, একটু আদা-রসুন বাটা মিশিয়ে ৩০ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, এলাচ, দারুচিনি ফোড়ন দিন। এরপর পেঁয়াজ দিয়ে হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজুন।

তারপর ভাজা পেঁয়াজে বাকি আদা-রসুন বাটা দিয়ে নাড়ুন। টমেটো, হলুদ, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছেড়ে দেয়।

এবার মেরিনেট করা মুরগি দিয়ে দিন। ভালো করে মশলার সাথে মিশিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে কষিয়ে নিন। মুরগির ঝোলের জন্য পরিমাণমতো গরম পানি দিন। ঢেকে দিন এবং মাঝারি আঁচে মুরগি নরম হওয়া পর্যন্ত রান্না করুন।

রান্না হয়ে গেলে গরম মসলা গুঁড়া ও কাঁচা মরিচ যোগ করুন। কিছুক্ষণ ঢেকে রেখে দিন। ওপরে ধনেপাতা ছড়িয়ে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর