ঈদুল আজহায় শ্রোতাদের জন্য উপহার নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রফিক সাদী। তাঁর লেখা ও সুরে মুক্তি পেতে যাচ্ছে নতুন গান ‘টুয়েন্টি ইয়ারস’। গায়কের ভাষ্য, গানটি মূলত অনন্ত অপেক্ষার বেদনায় মোড়ানো এক প্রেমকাহিনি, যা হয়তো এর আগে কোনো গানে বলা হয়নি।
রফিক সাদী বলেন, ‘যেমন শরৎচন্দ্রের দেবদাস ছিল ১২ বছরের এক নিঃশব্দ ভালোবাসার ডাক, তেমনি এই গানে আমি বলতে চেয়েছি বিশ বছরের এক দীর্ঘ অপেক্ষার গল্প। এটা নিছক একটা গান নয়, একটা সময়ের গল্প, একটা অনুভবের ইতিহাস।’
কথানির্ভর গানে বিশেষ দক্ষ রফিক সাদী এর আগেও ‘ঈদ ঈদ লাগে’, ‘ভালো থেকো’, ‘ক্লান্ত পথিক’, ‘আমি এবং তুমি’, ‘ক্যামেলিয়া’র মতো জনপ্রিয় গানে শ্রোতাদের মন জয় করেছেন। তাঁর কাব্যিক কথামালার গানগুলো ইতিমধ্যে অনলাইনে প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে।
ঈদ উপলক্ষে নতুন গানটি আজ মঙ্গলবার প্রকাশ পাচ্ছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।
গায়ক জানান, টুয়েন্টি ইয়ারস’র পেছনের গল্প এতটাই গভীর যে, সুযোগ পেলে এটি নিয়ে সিনেমাও বানাতে চান তিনি।


ওটিটি’র ওপর শুল্ক আরোপ, বাড়বে ব্যয়
