আড়তে কাঁচা চামড়ার সরকারি দাম ‘মিলছে না’

আপডেট : ০৭ জুন ২০২৫, ১০:১৯ পিএম

কোরবানির ঈদের প্রথম দিন সকাল থেকে সারা দেশের আড়তগুলোতে চামড়া সংগ্রহ শুরু হয়েছে। মৌসুমি ব্যবসায়ীরা চামড়া কিনে এনে বিক্রি করছেন সেখানে। সরকারিভাবে দাম নির্ধারণ করা হলেও আড়তে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। 

দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা-বিক্রেতারা। গরুর চামড়া বেচাকেনা হচ্ছে ৩০০ টাকা থেকে ৭০০ টাকায়। আর ছাগলের চামড়া আকার ভেদে বিক্রি হয়েছে ৫০ থেকে ৭০ টাকায়। 

কোরবানির ঈদের প্রথম দিন নাটোরে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়তে বিকেল থেকেই আসতে শুরু করেছে পশুর চামড়া। সরকারিভাবে দাম নির্ধারণ করা হলেও আড়তে কাঁচা চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। 

তবে বরিশালের আড়তগুলোতে চামড়া বিক্রি করে ভালো দাম পাচ্ছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। বিক্রি করছেন সরকার নির্ধারিত দামেই। এছাড়া সিন্ডিকেট না থাকায় চামড়ার ভালো দাম পেয়ে খুশি বিক্রেতারা। 

এক চামড়া বিক্রেতা বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো। ক্রেতাও আছে বিক্রেতাও আছে।’

অপর এক বিক্রেতা বলেন, ‘ ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে এ বছর আমরা চামড়া বিক্রি করতে পারছি।’ 

এদিকে, খুলনায় ভালো মানের গরুর চামড়াও ৪শ টাকার ওপরে দাম পাচ্ছেন না বিক্রেতারা। ব্যাবসায়ীরা বলছেন, বেশির ভাগ চামড়ায় সমস্যা থাকায় সমান দাম দেওয়া যাচ্ছে না। 

খুলনার এক চামড়া ব্যবসায়ী বলেন, ‘যে চামড়া ফুটো হয়ে যাবে সেই চামড়ার কোনো মূল্যই নেই। এরকম চামড়া আমাদের খুলনা অঞ্চলে বেশি।’

অপর এক ব্যবসায়ী বলেন, ‘গতবারের থেকে এবার কম দামে চামড়া বিক্রি হচ্ছে। এটা খুঁত, এটাই সমস্যা এসব বলে।’

১০ দিনের মধ্যে ঢাকার আড়তে চামড়া না পাঠানোর সরকারি সিদ্ধান্ত থাকলেও, রাজশাহীর ব্যবসায়ীরা বলছেন, এতে লোকসানে পড়তে পারেন তারা। এবার জেলায় সাড়ে ৪ লাখ পশু কোরবানি হয়েছে। চামড়া সংগ্রহের লক্ষ্য প্রায় এক লাখ পিস। স্থানীয় আড়তে এত চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেই বলে দাবি তাদের। 

রাজশাহীর এক চামড়া ব্যবসায়ী বলেন, ‘বর্তমানে সরকারের নির্ধারিত দামে ব্যবসা করা সম্ভব হবে না।’ 

এদিকে, চামড়া পাচার রোধে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে বিজিবি।

রাজশাহীর বিজিবির ব্যাটেলিয়ান ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক বলেন, ‘কোরবানি পরবর্তীতে পশুর চামড়া যাতে পাচার না হয় এ ব্যাপারে বিজিবি সীমান্তে তীক্ষ্ণ নজরদারী বজায়ে রেখেছে।’ 

এছাড়া চট্টগ্রাম, বগুড়া, রংপুর, সিলেট, মেহেরপুরসহ বিভিন্ন জেলার আড়তগুলোতেও শুরু হয়েছে চামড়া সংগ্রহ। কাঁচা চামড়া কেনার পর পরিষ্কার করে লবণ দেয়ার কাজে ব্যস্ত ট্যানারি শ্রমিকরা।

খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
সংস্কার না হলে চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি প্রবৃদ্ধির হার কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সব ধরনের সবজির দাম। গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে ফসলের মাঠ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিক্রেতারা এমন আকাশচুম্বী দাম হাকাচ্ছেন বলে দাবি করছেন ক্রেতারা।
সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে টিআইবি। সংস্থাটি বলছে, বিশেষ সুবিধাপ্রাপ্ত আমলাদের প্রভাবে সরকার ব্যয়-কৃচ্ছতার সিদ্ধান্ত থেকে সরে...
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে শত শত কোট ও টাই পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফ্ল্যাট দুটি ক্রোকের অংশ হিসেবে মালামালের তালিকা তৈরির সময়...
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর