‘অ্যাভেঞ্জার্স’র নতুন কিস্তিতে ফিরছেন রায়ান

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:০৬ পিএম

সুপারহিরো দুনিয়ার জনপ্রিয় তারকা রায়ান রেনল্ডস। কয়েক মাস ধরেই অনুরাগীমহলে আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-তে তাঁর প্রত্যাবর্তন ঘিরে নানা জল্পনা। অবশেষে সেই জল্পনার ইতি টানলেন অভিনেতা নিজেই। সম্প্রতি সামাজিকমাধ্যমে রহস্যময় এক পোস্টের মাধ্যমে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি। সেই পোস্টে আইকনিক অ্যাভেঞ্জার্সের ‌‘এ’-এর সঙ্গে ডেডপুল-স্টাইলের লাল গ্রাফিতি জুড়ে দিয়ে ভক্তদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছেন।

এদিকে, বিষয়টি নিশ্চিত করেছে বিনোদননির্ভর সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টারও। তাদের এক প্রতিবেদন বলছে, অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তিতে আবারও দেখা যাবে রায়ান রেনল্ডসকে। ‘ডেডপুল’ চরিত্রে প্রত্যাবর্তন করবেন তিনি। তবে তাঁর চরিত্রটি প্রাথমিক অ্যাভেঞ্জার্স দলে যোগ দেবে না।

চলতি বছর মার্চে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’র বহুল প্রতীক্ষিত কিস্তির অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেছিল মার্ভেল। যেখানে ‘থর’ হিসেবে ক্রিস হেমসওয়ার্থ, ‘ডক্টর স্ট্রেঞ্জ’ হিসেবে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং ‘লোকি’খ্যাত টম হিডেলস্টোনের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করা হয়েছিল। এমনকি চমক হিসেবে ‘আইরন ম্যান’ রূপে বর্ষীয়ান অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র থাকছেন বলেও জানানো হয়েছিল। কিন্তু শিল্পীদের এই তালিকা দেখে রীতিমতো বিস্ময় ও হতাশা প্রকাশ করেন রায়ান রেনল্ডস-ভক্তরা। কারণ, তারকাখচিত সেই তালিকায় তাঁকে দেখা যায়নি।

এরপরই মূলত এই অভিনেতার ভক্তদের মনে অ্যাভেঞ্জার্স’র নতুন কিস্তিতে ‘ডেডপুল’র থাকা-না-থাকা নিয়ে সংশয় তৈরি হয়। এবার সেই সংশয়ের মেঘ কেটে গেল রায়ানের এক পোস্টে!

প্রসঙ্গত, গত বছর মুক্তি পেয়েছে রায়ান রেনল্ডস অভিনীত ‌‘ডেডপুল অ্যান্ড উলভারিন’। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলে। গ্লোবাল বক্স অফিসে ১.৩৪ বিলিয়ন ডলার ব্যবসা করে, যা ২০১৯ সালের আলোচিত ছবি ‘জোকার’-এর আয়কে ছাড়িয়ে যায়। মুক্তি পাওয়ার মাত্র ২৩ দিনের মাথায় হলিউডের ‘আর-রেটেড’ চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সেরা বক্স অফিস হিট হিসেবে জায়গা করে নেয়।

কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
জয় দিয়ে মেসির বিদায়ী ম্যাচ রাঙাল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তে। এদিন সব আয়োজনই মেসিকে ঘিরে।
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৭৩টি মামলা দায়ের করা হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ...
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ আকার ধারণ করেছে হামের প্রাদুর্ভাব। এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়েছে অন্তত ৩ হাজার ৮শ জন। এরমধ্যে পেনসিলভেনিয়াতেই আক্রান্ত এক হাজার ছাড়িয়েছে। এছাড়া নিউ ইয়র্কে জারি হয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর