স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা গেলেন বলিউড গায়ক জুবিন গর্গ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

বলিউডের হিট গান ‘ইয়া আলি’–এর গায়ক, আসামের সংগীতজগতের আইকন জুবিন গর্গ আর নেই। মাত্র ৫২ বছর বয়সে জীবনের মঞ্চ থেকে বিদায় নিলেন তিনি।

শুক্রবার সকালে সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা ডাইভিং করার সময় হঠাৎ হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় তাঁর। স্থানীয় পুলিশ দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি। 

সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ওয়েস্ট ফেস্টিভ্যাল–এ পারফর্ম করার কথা ছিল জুবিনের। আগামীকালই তিনি মঞ্চ মাতাবেন— এমন প্রতিশ্রুতি দিয়ে ১৬ সেপ্টেম্বর ভিডিওবার্তায় ভক্তদের দাওয়াতও দিয়েছিলেন। কিন্তু মঞ্চে ওঠার আগেই চিরতরে অন্ধকারের আড়ালে চলে গেলেন।

জুবিনের চলে যাওয়ায় শোকের ছায়া নেমেছে বলিউড ও টালিউডের আঙিনায়। সংগীতশিল্পী থেকে চলচ্চিত্র তারকা, সবাই সোশ্যাল মিডিয়ায় ভেঙে পড়া হৃদয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

১৯৭২ সালে মেঘালয়ে জন্ম জুবিন গর্গের। আসামের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া শিল্পী তিনি। শুধু গায়ক নন, আসামের সিনেমায় অভিনয়ও করেছেন। হিন্দি-বাংলাসহ ৪০টিরও বেশি ভাষায় গান গাওয়ার বিরল কৃতিত্ব রয়েছে তাঁর। ২০০৬ সালে বলিউডের ‘গ্যাংস্টার’ সিনেমায় ইয়া আলি গানটি তাঁকে এনে দেয় খ্যাতি। এর পর ‘রাজ’, ‘থ্রিডি’, ‘কৃষ থ্রি’সহ অনেক সিনেমায় গেয়েছেন জুবিন। টালিউডের বাংলা সিনেমায়ও একাধিক গান আছে তাঁর। ‘রংবাজ’, ‘খিলাড়ি’, ‘খোকা ৪২০’-এর মতো সিনেমায় কণ্ঠ দিয়েছেন। 

হলিউডের প্রবীণ অভিনেতা মাইক প্রেস্টন আর নেই। ‘ম্যাড ম্যাক্স ২: দ্য রোড ওয়ারিয়র’ সিনেমায় পাপ্পাগালো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পরিচিতি পাওয়া এই অভিনেতা গত ৮ জুন...
নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলের পোস্টে হুঁশিয়ারির সুরে এ-ও বলেছিলেন যে, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। এই পোস্টের পরই অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর অনুরাগীরা। তবে একদল ভক্ত এতে নিজেদের আপত্তির কথাও...
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
দেশে প্রতিদিন ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি দ্রুত মেরামতের কাজ চলছে এবং আগামী সপ্তাহের...
সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
চীন একসময় বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ভারতের বিদায়ী শিক্ষামন্ত্রীর উত্থান-পতন
আজ থেকে প্রায় ৩০ বছর আগে, ১৯৯৭ সালে ভারতের উড়িষ্যা রাজ্যে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হয়েছিলেন এক তরুণ ছাত্রনেতা। সেই আন্দোলনই রাজনীতিতে তাঁর উত্থানের পথ খুলে দেয়। তিনি...
লোডিং...

এলাকার খবর