অবশেষে এলো মাইকেল’র টিজার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

পপকিং মাইকেল জ্যাকসনের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মাইকেল’। লায়ন্সগেট প্রকাশ করেছে এর টিজার। ছবিটি নির্মাণ করেছেন খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা অ্যান্টোন ফুকা।

এই সিনেমায় কিংবদন্তি সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তাঁরই ভাতিজা জাফার জ্যাকসন। ট্রেলারের শুরুতেই দেখা যায়, মাইকেল স্টুডিওতে বসে আছেন বিখ্যাত সংগীত পরিচালক কুইন্সি জোন্স-এর সঙ্গে। কুইন্সি বলছেন, ‘তুমি অনেকদিন ধরে এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছ। ট্র্যাক তৈরি, গান প্রস্তুত—চলো, শুরু করি।’

এরপর পর্দায় ভেসে ওঠে মাইকেলের শৈশব, তাঁর অসাধারণ পারফরম্যান্স আর অবিস্মরণীয় সংগীত ভিডিওর দৃশ্য। ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে সেই চিরচেনা হিট গান ‘ওয়ানা বি স্টার্টিন সামথিন’।

ছবিতে আরও অভিনয় করেছেন কলম্যান ডমিঙ্গো, নিয়া লং, জেসিকা সুলা, লরেঞ্জ টেট, লরা হ্যারিয়ার এবং সংগীত তারকা ডায়ানা রসের চরিত্রে দেখা যাবে ক্যাট গ্রাহামকে।

চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে মাইকেল জ্যাকসনের সংগীতজীবনের উত্থান, সংগ্রাম ও তাঁর ‘কিং অব পপ’ হয়ে ওঠার অনন্য যাত্রা। মাইকেল সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৪ এপ্রিল ২০২৬। এর ২০২৫ সালের অক্টোবর মুক্তির কথা ছিল। 

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর