অস্কারজয়ী নির্মাতার বিরুদ্ধে সহকর্মী দম্পতির গুরুতর অভিযোগ

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৩:৪৩ পিএম

অস্কার মঞ্চে চমকে দিয়েছিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ নামের তথ্যচিত্র। তাবৎ বাঘা প্রতিযোগীদের পাশ কাটিয়ে অখ্যাত এক শিল্পী দম্পতির তথ্যচিত্রটি বাগিয়ে নেয় পুরস্কার। যেখানে উঠে এসেছিল তামিলনাড়ুর ধরমপুরিতে বেড়ে ওঠা অনাথ হস্তিশাবক রঘু-বোম্মির বাস্তব কাহিনি। উঠে এসেছিল রঘু-বোম্মিকে বড় করে তোলা মাহুত দম্পতি কে বোম্মান ও তার স্ত্রী বেলির গল্প। 

সেই মাহুত দম্পতি বোম্মান ও বেলি এবার গুরুতর অভিযোগ আনলেন পরিচালক কার্তিকি গনসালভেসের বিরুদ্ধে। 

অভিযোগ—তারা তথ্যচিত্র তৈরির সময় এই পরিচালক কার্তিকির কথা মতো চলেছেন, যা করতে বলা হয়েছিল তাই করেছেন। একটাই আশা ছিল, যে ছবিটি যাতে ভালো হয়, তাহলে সেটা সকলের জন্যই ভালো। তবে পরিবর্তে পরিচালক গনসালভেস এখন তাদের ফোনও ধরছেন না। প্রতিশ্রুতি মতো টাকাও তারা পাননি। তথ্যচিত্রটি বানিয়েছিলেন প্রযোজক গুণিত মঙ্গা এবং পরিচালক কার্তিকি গনসালভেস। অস্কার জয়ের পর মাহুত দম্পতি বোম্মান ও বেলির কাছে গিয়ে তাদের সঙ্গে অস্কার হাতে ছবিও তুলেছিলেন পরিচালক কার্তিকি। 

অস্কার জয়ের পর শিল্পী দম্পতি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়াগত ৪ আগস্ট একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহুত দম্পতি বোম্মান ও বেলি তথ্যচিত্র নির্মাতাদের বিরুদ্ধে আর্থিক শোষণ ও হয়রানির অভিযোগ এনেছিলেন। 
হিন্দুস্তান টাইমসের মতে, অস্কারজয়ী তথ্যচিত্র নির্মাতাদের কাছ থেকে ২ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন মাহুত দম্পতি বোম্মান ও বেলি। আইনি নোটিশে বলা হয়েছে, নির্মাতারা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর কাছ থেকে আর্থিক সুবিধা পেয়েছেন। নির্মাতারা মাহুত দম্পতিকে ছবি তৈরির সময় বেশকিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাদের সময় ব্যয়ের জন্য ক্ষতিপূরণ হিসেবে একটি উপযুক্ত বাড়ি, একটি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এমন যানবাহন এবং পর্যাপ্ত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে কাজ শেষে তারা সেটা আর দেননি। এমনকি ছবিটির বিপুল লাভ করার পরও তারা তাদের কোনও টাকা দিতে রাজি নন।

এদিকে মাহুত দম্পতিদের মামলা পরিচালনাকারী আইনজীবী মহম্মদ মনসুর জানিয়েছেন, তারা পরিচালক ও তথ্যচিত্র নির্মাতাদের কাছ থেকে আইনি নোটিশের উত্তরে একটা চিঠি পেয়েছেন। যেখানে পরিচালক এবং প্রযোজনা প্রতিষ্ঠান শিখ্যা এন্টারটেইনমেন্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তারা মাহুত দম্পতিকে যা টাকা দেওয়া তারা আগেই দিয়েছেন, আর কোনও সাহায্য তারা করতে পারবেন না। এক্ষেত্রে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনজীবী। 

মাত্র ২২ বছর বয়সেই থেমে গেল বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিকের জীবন। জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিলেন এই সুন্দরী। দীর্ঘদিনের শারীরিক লড়াই শেষে অকালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
ছয় বছর ধরে চলা জল্পনার অবসান হতে যাচ্ছে। নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে বিবিসি। গত কয়েক মাসে বন্ড চরিত্রে অভিনয়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন হেনরি ক্যাভিল,...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
চট্টগ্রাম নগরীর খুলশী–জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছে।
ডিআর কঙ্গোর বুকাভুতে শহরের একটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে দ্রুত ছড়িয়ে পড়া আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে...
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
লোডিং...

এলাকার খবর