৫ জেলায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০৬:৪৫ পিএম

পানি নামতে শুরু করলেও এখনো কক্সবাজার, চট্টগ্রাম ও ৩ পার্বত্য এলাকায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ। ডুবে গেছে সড়ক-মহাসড়ক। তিন দিন ধরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। তবে, বিকল্প হিসেবে চট্টগ্রামের বাঁশখালী সড়ক ব্যবহার করছেন চালকরা। এদিকে, বান্দরবানের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃষ্টি কমে যাওয়ায় কক্সবাজার, চট্টগ্রাম ও তিন পার্বত্য এলাকা থেকে নামতে শুরু করেছে পানি। তবে, এখনো তলিয়ে আছে সড়ক-মহাসড়ক ও নিচু এলাকা। বন্যায় চট্টগ্রামে ৭ লাখ, কক্সবাজারে ১ লাখ, বান্দরবানে ২ লাখ, খাগড়াছড়িতে ১০ হাজার আর রাঙামাটিতে আড়াই হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। 

কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, রামুসহ ৬০টি ইউনিয়ন এখনও পানির নিচে। ঘর-বাড়ির পানি না নামায় এখনো আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারছেন না দুর্গতরা। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। 

লক্ষ্যারচর ইউনিয়নের চেয়ারম্যান আওরঙ্গজেব বুলেট বলেন, ‘সরকারের সাথে বেসরকারি, আন্তর্জাতিক এনজিও যারা আছেন এবং বিত্তবান যারা আছেন, এখানে মানুষ নিঃস্ব হয়ে গেছে। পথে এসে পড়েছে। অসহায় মানুষের জন্য আমি আকুল আবেদন জানাব সাহায্য করার জন্য।’

বান্দরবানে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাকি হলেও এখনো তলিয়ে নিচু এলাকা। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি। এখনো উন্নতি হয়নি রাঙামাটির বন্যা পরিস্থতি। পানিতে তলিয়েছে আড়াই হাজার ঘরবাড়ি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালি ও বোয়ালখালি ইউনিয়নের ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দি।কয়েকদিনের বৃষ্টিতে আমাদের বাড়িঘর রাস্তাঘাট সব পানিতে তলিয়েছে। ধান নষ্ট হয়েছে, বাড়িতে পানি উঠেছে। 

নোয়াখালী ও ফেনীতে জোয়ারের পানিতে এখনো তলিয়ে আছে নিম্নাঞ্চল। জলাবদ্ধতায় ভোগান্তির পাশাপাশি দুর্ভোগ আরও বাড়িয়েছে নদী ভাঙন।

ফেনীর ফুলগাজী উপজেলার তিনশ হেক্টর রোপা আমন বন্যার পানিতে তলিয়ে গেছে। ৯৫টি পুকুরের ৩০ মেট্রিক টন মাছ ভেসে গেছে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে পানি নিষ্কাশন শুরু করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়। বর্তমানে লেকে পানির...
সপ্তাহের ব্যবধানে আবারও ভারী বৃষ্টিতে তলিয়েছে খাগড়াছড়ির দীঘিনালার নিচু এলাকা। মেরুং, কবাখালী ও বোয়ালখালীর ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে লংগদু-দীঘিনালা সড়কে যান...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দীঘিনালায় মাইনী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সড়ক ডুবে যাওয়ায় লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
সুন্দরবন ভ্রমণে গিয়ে বঙ্গোপসাগরের দুবলার চর এলাকায় ঢেউয়ের তোড়ে এক পর্যটক ভেসে গেছেন। নিখোঁজ পর্যটকের নাম রিয়াজ আহমেদ (২৭), তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা।
শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। এর আগে দীর্ঘ ৮ মাস ধরে দুই...
গ্রাম পুলিশের বেতন, আনুতোষিক ভাতা, যাতায়াত ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ভাতা দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ করে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, সেটিই হোক এবারের ৭ নভেম্বরের প্রধান অঙ্গীকার।’
লোডিং...
```html ```

এলাকার খবর