লেবাননে কেন বেপরোয়া ইসরায়েল?

আপডেট : ০২ জুন ২০২৬, ০৪:২৯ পিএম

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার আড়ালে লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, শুধু নিরাপত্তা নয়, লেবাননকে কৌশলগতভাবে বিচ্ছিন্ন করে সীমান্তের বাস্তবতা বদলে দেওয়ার লক্ষ্য রয়েছে তেল আবিবের। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে কাজে লাগিয়ে ইসরায়েল আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে মনে করছেন তাঁরা।

ইরান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা থেকে কার্যত দূরে রয়েছে ইসরায়েল। একই সময়ে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে আসায়, লেবাননের দিকে আরও বেশি মনোযোগ দিচ্ছে তেল আবিব।

বিশ্লেষক ওরি গোল্ডবার্গ বলছেন, কূটনৈতিক চাপ বাড়লেও ইসরায়েলের নীতিতে পরিবর্তনের সম্ভাবনা কম। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের একটি বড় অংশ এখনো বিশ্বাস করে, প্রতিপক্ষের বিরুদ্ধে ধারাবাহিক সামরিক চাপই দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

লেবাননের পাশাপাশি গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্লেষকদের মতে, উল্লেখযোগ্য আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব তেল আবিবকে আরও সাহসী করে তুলেছে।

সামরিক বিশ্লেষক আলেক্সান্দ্রু হুডিস্তেওর মতে, দক্ষিণ লেবাননে ধ্বংসপ্রাপ্ত এলাকাগুলোর ওপর একটি বাফার জোন তৈরির লক্ষ্যেও অভিযান জোরদার করা হতে পারে। এ জন্য সীমান্তবর্তী অঞ্চলগুলোকে বসবাসের অনুপযোগী করে তোলার কৌশল নিয়েছে ইসরায়েল।

বিশ্লেষকদের আশঙ্কা, আন্তর্জাতিক চাপ কার্যকর না হলে লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা আরও বিস্তৃত হতে পারে। আর এর প্রভাব শুধু সীমান্ত অঞ্চলে নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৩ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ, আর বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ বাসিন্দা।

ইরানে আবার হামলা হলে বদলে যেতে পারে পুরো যুদ্ধের হিসাব! কারণ, এবার শুধু পাল্টা হামলার হুমকি নয়—ইরান বলছে, এবার এমন অস্ত্র ব্যবহার করা হবে, যা এখনো প্রকাশ্যেই আনা হয়নি। ইরানের বিপ্লবী গার্ডের...
গত সপ্তাহ থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ও ইরানের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলা তীব্র হয়েছে। কিন্তু রণক্ষেত্রের এই বারুদের ধোঁয়ার ভেতরেই স্পষ্ট হয়ে উঠছে একটি বিশেষ তারিখের প্রভাব, ৩...
এতদিন ইরানের হুমকির মূল কেন্দ্রবিন্দুতে ছিল কেবল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন। হরমুজ প্রণালি ঘিরেও তৈরি হয়েছিল নতুন উত্তেজনা। কিন্তু এবার ইরানের এক প্রভাবশালী ধর্মীয় নেতা এমন মন্তব্য করেছেন, যা...
যুদ্ধ থামেনি। আলোচনাও এগোচ্ছে না। আর এর মধ্যেই বদলে যাচ্ছে ইরানের সামরিক কৌশল। এবার শুধু নিজের ভূখণ্ড রক্ষা নয়; সরাসরি শত্রুর ভূখণ্ডে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে ইরান। সামরিক নেতৃত্বে একের পর এক...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর