ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 

আপডেট : ০৬ মে ২০২৬, ০৮:২৬ এএম

বেসরকারি বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ২৫, ২৬ ও ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং ৩৫ ও ৩৬তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে সি আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ঋতু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মাসুদুল হক চৌধুরী; কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন আহমদ মাহবুব-উল-আলম এবং রেজিস্ট্রার ড. মোহাম্মদ জহিরুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী ইউনিভার্সিটি রিসার্চ সেলের সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক হাসান মাহমুদ এবং ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক সুদীপ দাস ও ইংরেজি বিভাগের শিক্ষকরা।

দিনব্যাপী এই আয়োজনে ইংরেজি বিভাগের সাংস্কৃতিক সংগঠন 'echo' (English Cultural and Humanities Organisation) এর বিদায়ী কমিটির বিদায় অনুষ্ঠান এবং নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। পুরো আয়োজনটি নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়।

১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
তিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন এইচএসসির শতাধিক পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকালে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের অবস্থান নেন তারা। এসময় তিন দফা দাবিতে...
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার এক বছর পর ২০০৬ সালে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে বিভাগের নাম পরিবর্তন করে "সাংবাদিকতা, মিডিয়া ও...
টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে কেউ মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের শেরপুরে আবারও বৃদ্ধি পেয়েছে নদ-নদীর পানি। এরমধ্যে চেল্লাখালি ও মহারশি নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মাত্র ২০ দিনে চীনের কাছে ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি করেছে ইরান। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরানের তেলের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিলে এই সুযোগকে ব্যাপকভাবে কাজে লাগায়...
পাঁচ মাসে সরকারের খাল খনন, বৃক্ষরোপণ, ফ্যামিলি কার্ডের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। নেতাদের দাবি, এসব কর্মসূচি সামাজিক নিরাপত্তা খাতে ভূমিকা রাখবে। তারা বলছেন, পর্যায়েক্রমে নির্বাচনী...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
লোডিং...

এলাকার খবর