বিএনপি–এনসিপির সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১২:২৮ পিএম

বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি ঘিরে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার হবিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, যেহেতু আমার প্রতীতি জন্মেছে যে, অদ্য হবিগঞ্জ পৌর এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিক্ষোভ সমাবেশ ও পথসভা আহ্বান করেছে। অপরদিকে হবিগঞ্জ সদর উপজেলা, হবিগঞ্জ পৌর বিএনপি এবং হবিগঞ্জ জেলা ছাত্রদল কর্তৃক একই সময়ে ও একই স্থানে পাল্টা প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। সমাবেশ দুটিতে উভয় দলের বিপুল সংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, উক্ত কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজমান রয়েছে এবং যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশান্তি বিনষ্ট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

নির্দেশনায় বলা হয়, যেহেতু, উক্ত হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্ত অবিলম্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জনস্বার্থে একান্ত প্রয়োজন; সেহেতু, বিধান মোতাবেক হবিগঞ্জ পৌর এলাকায় ৫ বা ততোধিক লোকের সমাবেশ, জনসভা, মাইকিং, মিছিল, শ্লোগান, পিকেটিং, কোনো প্রকার যন্ত্র দ্বারা বিকট শব্দ উচ্চারণ এবং হবিগঞ্জ পৌর এলাকায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মসম্পাদন ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলাম।

এতে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

‘বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের’ অভিযোগে করা একটি মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির এক নেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির একজন...
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি বাড়ির প্রবেশ পথ থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করেছে ভবানীপুর পুলিশ।
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেপ্তার আসামিকে নতুন মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানোর ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিত করেছেন আপিল বিভাগ। তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধার আশঙ্কার কথা তুলে ধরে...
ভারতের আসামে চলতি মৌসুমের ভয়াবহ বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রাণহানি হয়েছে ৬০ জনেরও বেশি মানুষের এবং লাখো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এই সংকটকালে বলিউড সুপারস্টার সালমান...
অস্কারজয়ী অভিনেতা ও 'থার্টি সেকেন্ডস টু মার্স' ব্যান্ডের ভোকালিস্ট জ্যারেড লেটোর বিরুদ্ধে নয়জন নারী দীর্ঘমেয়াদি যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন। যাদের মধ্যে কয়েকজন প্রথম পরিচয়ের সময় নাবালিকা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর