ফলন কম, দামেও অসন্তোষ পাটচাষিদের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

সোনালি আঁশের স্বপ্ন এখন যেন লালমনিরহাটের কৃষকের দুঃস্বপ্ন। খরা, অতিবৃষ্টি ও রোগবালাইয়ে কমেছে পাটের ফলন। সেইসাথে বাজারে পাটের দাম কমে যাওয়ায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা। তবে ঝিনাইদহে এবার ফলন ভালো হলেও নতুন পাট বাজারে ওঠার পর দাম কমে যাওয়ায় অসন্তোষ চাষিদের। 

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর চরাঞ্চলসহ লালমনিরহাটের বিভিন্ন এলাকায় এবার ব্যাপক পাটের আবাদ হয়েছে। ধানসহ অন্যান্য ফসল ভালো না হওয়া জমিতেও লাভের আশায় পাট চাষ করেছেন কৃষকরা। কিন্তু মৌসুমজুড়ে খরা, অতিবৃষ্টি ও রোগবালাইয়ের প্রভাবে আশানুরূপ ফলন হয়নি।

বিঘাপ্রতি প্রায় ১০ হাজার টাকা খরচ করে উৎপাদন হয়েছে তিন মনেরও কম। বর্তমানে মনপ্রতি পাট বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার টাকায়। ফলে হতাশ কৃষকরা।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাইখুল আরেফিন বলেন, ‘চলতি মৌসুমে লালমনিরহাটে ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ হেক্টর বেশি। তবে অতিবৃষ্টির কারণে ফলন কিছুটা কমেছে।’

ঝিনাইদহে পাট কাটা ও জাগ দেওয়ার কাজ প্রায় শেষ। শুরুতে মণপ্রতি সাড়ে ৪ হাজার থেকে ৪ হাজার ৭০০ টাকা পাওয়া গেলেও এখন বাজারে দাম নেমে এসেছে সাড়ে ৩ থেকে ৩ হাজার ৮০০ টাকায়। যদিও বিঘাপ্রতি ১০ থেকে ১২ মণ ফলন হয়েছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘ঝিনাইদহে এবার পাটের উৎপাদন ভালো হয়েছে এবং কৃষকও ভালো দাম পাচ্ছেন।’

বাজারদরের অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী মৌসুমে পাট চাষে কৃষকের আগ্রহ কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

 

পর্যাপ্ত অবকাঠামো না থাকায় গাছের চারা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে না বরিশালের হর্টিকালচার সেন্টার। সেখানে উৎপাদন হচ্ছে চাহিদার অর্ধেকেরও কম চারা। তাই বৃক্ষ রোপণ কর্মসূচি সফল করতে...
গোপালগঞ্জের বিস্তীর্ণ বিলে ফোটে সাদা শাপলা। চোখজুড়ানো সৌন্দর্যের পাশাপাশি শাপলাকে ঘিরে গড়ে ওঠে মৌসুমি বাজার। এখানকার শাপলা দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করে চার মাসে কোটি টাকার বাণিজ্য করে থাকে।...
সোনাহাট বাজারে বিএডিসি অনুমোদিত সার ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে এসে কৃষকরা জানতে পারেন আজ সার বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ...
চলতি বছর চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণ আম উৎপাদন হলেও পূরণ হয়নি রপ্তানির লক্ষ্যমাত্রা। এতে করে হতাশ চাষি ও ব্যবসায়ীরা। তাদের আভিযোগ, বিভিন্ন কারণে এবার আম রপ্তানি হয়েছে গত বছরের তুলনায় এক–ষষ্ঠাংশ।...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
লোডিং...

এলাকার খবর