চাহিদার ৩ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও ভোলায় কেন লোডশেডিং?

আপডেট : ১২ মে ২০২৪, ১২:২২ পিএম

ভোলায় চাহিদার চেয়ে তিন গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও জেলাবাসী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাচ্ছেন। একটি বিদ্যুৎকেন্দ্র ও একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ায় জেলায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। উল্টো জাতীয় গ্রিড থেকে আনতে হচ্ছে। ছয় মাসের আগে লোডশেডিং সমস্যার সমাধান দেখছে না কর্তৃপক্ষ।

ভোলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ বলেন, ভোলার বিদ্যুৎ চাহিদা ১৩০ মেগাওয়াট। সদর উপজেলার ৪০ মেগাওয়াট ক্ষমতার একটি এবং বোরহান উদ্দিন উপজেলার ২২৫ ও ২২০ মেগাওয়াট ক্ষমতার আরও দুইটি বিদ্যুৎকেন্দ্র থেকে এই চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ যায় জাতীয় গ্রিডে। বোরহান উদ্দিনের কেন্দ্র দুটি থেকে ৯০ ও ৪০ মেগাওয়াটের দুইটি ট্রান্সফরমারের সাহায্যে জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো।

কিন্তু ২০২২ সালের ডিসেম্বরে ৪০ মেগাওয়াটের ট্রান্সফরমারটি নষ্ট হলে বোরহান উদ্দিন থেকে সরবরাহ দাঁড়ায় ৯০ মেগাওয়াট। আর চলতি বছরের ২৫ জানুয়ারি সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি নষ্ট হলে সেখান থেকে মিলছে ১০ মেগাওয়াট। এতে জেলায় ৩০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে। হচ্ছে লোডশেডিং।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘অব্যবস্থাপনার কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের কাজকর্ম, লেখাপড়া, ব্যবসা বাণিজ্য সব কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

নির্বাহী প্রকৌশলী মো. ইউসুফ আরও বলেন, ‘আমরা এখন ন্যাশনাল গ্রিড থেকে, বোরহান উদ্দিন থেকে বিদ্যুৎ নিচ্ছি। গ্রিডের রুলস অনুসারে চাহিদামতো বিদ্যুৎ পাচ্ছি না, লোডশেডিং দিতে বাধ্য হচ্ছি।’

ট্রান্সফরমার কবে চালু হবে অনিশ্চিত। তবে সদরের বিদ্যুৎকেন্দ্রের মূল ইউনিটটি ঠিক করতে আরও ছয় মাস লাগবে।

এ ব্যাপারে ভোলা ভেঞ্চার এনার্জি রিসোর্সেস লিমিটেডের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, ‘এর যন্ত্রপাতি বাইর থেকে কিনে আনার জন্য চেস্টা করছি। আশা করছি আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্লান্টটি রান করবে।’

ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান জানিয়েছেন, সরকার পর্যায়ে যে জায়গাগুলোতে এ বিষয়টি জানানো দরকার সেখানে জানানো হয়েছে। হয়তো খুব শীঘ্রই ৩৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের টারবাইন সমস্যার সমাধান হবে।

দ্রুত ট্রান্সফরমার ও বিদ্যুৎকেন্দ্র মেরামতের পাশাপাশি ভোলা সদর ও চরফ্যাশনের সাবগ্রিড স্টেশন নির্মাণের কাজ শেষ করার দাবি জানিয়েছে জেলাবাসী।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
পটুয়াখালীর মহিপুর থানার আলিপুরের নাইউরিপাড়া গ্রামে মিলি আক্তার মায়া (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে নিজ বাড়িতে মিলি আক্তার মায়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে...
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানা ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। 
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর