ভোলায় নিম্নাঞ্চলের পানি নেমেছে, কমেনি দুর্ভোগ

আপডেট : ৩১ মে ২০২৫, ১১:০৪ এএম

ভোলায় ভেঙে যাওয়া বাঁধ সংস্কার করা হয়েছে। জেয়ারের পানিতে প্লাবিত চরাঞ্চলগুলোর অধিকাংশ এলাকার পানি নেমে গেলেও এখনও জলাবদ্ধতা রয়েছে বহু এলাকায়। পানি নামার সময় অনেক ঘরের ভিটা মাটি ধুয়ে গেছে। দুর্ভোগ কাটেনি ভুক্তভোগী মানুষের।

জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ক্ষতিগ্রস্ত চরাঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে, পাঠানো হচ্ছে শুকনো খাবারসহ ত্রাণের চাল। যাদের ঘরবাড়ি আংশিক বা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এদিকে ক্ষতিগ্রস্তরা বলেছেন, এখনও ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় খাবার ও ত্রাণ পৌঁছায়নি। অর্ধাহার আর অনাহারে দিন কাটছে মানুষের। তজুমউদ্দিনে জলকপাটের (স্লুইসগেট) রিং বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার মানুষ যে দুর্ভোগে পড়েছে তা এখনও কমেনি।

এ নিয়ে কথা হয় প্রেসক্লাব সভাপতি রফিক সাদীর সঙ্গে। তিনি এ জন্য পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছেন।

পানি উন্নয়ন বোর্ড ভোলা ২ এর নির্বাহী প্রকৌশলী আশফাউদ্দৌলা বলেন, জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে পানির উচ্চতা বাড়ায় আগের নীচু বাঁধ আরও উঁচু করার জন্য জলকপাট পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছিল। এ জন্য নির্মাণ করা হয় বিকল্প রিং বাঁধ, যা জোয়ারের পানির চাপে ভেঙে যায়। গতকাল শুক্রবার বাঁধটি সংস্কার করা হয়েছে। বর্তমানে ভোলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বেশির ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর