পিরোজপুরে ২টিতে বিএনপি, ১টিতে জামায়াত জয়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

বেসরকারি ফলাফলে পিরোজপুরের তিনটি আসনের দুটিতে বিএনপি এবং একটিতে জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা কন্ট্রোল রুম থেকে সর্বশেষ আপডেট অনুযায়ী ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ।

পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে ১৬৭টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে সাবেক এমপি প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে, বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর প্রার্থী মাসুদ সাঈদী বিএনপি প্রার্থীর চেয়ে ২৫ হাজার ৫৫৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মাসুদ সাঈদী পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৯৮৭ জন। এর মধ্যে বৈধ ভোট দিয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৭৬৪ জন।

পিরোজপুর-১ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ১ লাখ ২২ হাজার ৪ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৬৩ হাজার ৫৮ জন।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনে ১৬৬টি কেন্দ্রের ফলাফলে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট। ৮ হাজার ২৮৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৩০২ জন। এর মধ্যে বৈধ ভোট দিয়েছেন ২ লাখ ৩০ হাজার ২৩৮ জন।

পিরোজপুর-২ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৬২ হাজার ২৩৩ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২৭ হাজার ৭৬৫ জন।

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপির মো. রুহুল আমিন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের এনসিপির (শাপলাকলি) প্রার্থী ড. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট। সাবেক এমপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর প্রার্থী মো. রুস্তুম আলী ফরাজী (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৩৫ হাজার ৯৬৮ ভোট। বিএনপির মো. রুহুল আমিন দুলাল ২৭ হাজার ১০৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এ আসনে মোট ভোটার ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ জন। এর মধ্যে বৈধ ভোট দিয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯৮৭ জন।

পিরোজপুর-৩ আসনে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৮৪ হাজার ৪৫৭ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ৪৩ হাজার ৩৬৫ জন।

বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
জামালপুরের মেলান্দহে সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন। রোববার দুপুর ৩টায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায়...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর