সরকারি ব্যানার–ফেস্টুন–বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম

সরকারি কোনো অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।

উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতকৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (3D বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো।

এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে তৈরি করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে দেশের সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে...
জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
যেকোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠানোর তথ্য দিয়েছেন...
বরিশালে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এমডিকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং মারধরের পর ৬টি স্ট্যাম্প ও চেকে জোর করে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনার...
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দিয়ে দেশের উন্নতি করতে না পারলে আর কোনো প্রধানমন্ত্রীকে দিয়ে পারবে না। এই সুযোগ হারালে অনেক বড় ক্ষতি হবে।’
ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ সুপার পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে বাসের নিচে আটকা পড়েছেন এক যাত্রী। তার...
নেইমারকে আলোচনায় থাকতে দেয়নি মূলত তাঁর ফিটনেস। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন বটে, কিন্তু নেইমার বিশ্বকাপে গিয়েছেন চোট নিয়ে। গ্রুপপর্বে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। গ্রুপ পর্বের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর