চট্টগ্রামে রাসেলস ভাইপার ভেবে অজগর আটক, পরে বনে মুক্ত

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৭:৩৫ এএম

চট্টগ্রামের হাটহাজারী থেকে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপ ভেবে আরেকটি অজগর আটক করা হয়েছে। পরে ১০ ফুট লম্বা অজগর সাপটি স্থানীয় বনে ছেড়ে দেওয়া হয়। 

হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুরাদপুরের ডাক্তার পাড়া থেকে শুক্রবার সকালে সাপটি উদ্ধার করা হয়। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে গহিন বনের অজগরটি ভেসে এসেছিল।

স্থানীয়রা জানায়, গতকাল সকালে ডাক্তার পাড়ায় একটি সাপ দেখে সেটিকে রাসেলস ভাইপার ভেবে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশ থেকে মানুষ জড়ো হয়। কেউ কেউ লাঠি হাতে সাপটি মারার চেষ্টা চালায়। এরমধ্যে খবর চলে যায় ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেস্কিউ টিমের কাছে। পরে টিমের সদস্যরা এসে গাছের ডাল থেকে সাপটি উদ্ধার করে।

ওয়াইল্ড লাইফ হাট হাটহাজারী প্রধান রেজাউল করিম রাকিব বলেন, ‘খবর পেয়ে আমি ও আমার টিম চারিয়া পশু ডাক্তার এলাকায় যাই। সেখানে সাপটি আশ্রয় নিয়েছিল একটি গাছের ডালে। পরে সাপটি উদ্ধার করা হয়।’

রেজাউল করিম রাকিব আরও বলেন, ‘রাসেলস ভাইপার ভেবে মানুষ আতংকিত হয়ে পড়েছিল। পরে দেখা যায় সাপটি অজগর। লম্বায় সাপটি প্রায় ১০ ফুট। বিকেলে সাপটি স্থানীয় বনবিভাগের সহয়তায় বনে ছেড়ে দেওয়া হয়।’

সাপ গবেষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক অনিরুদ্ধ ঘোষ বলেন, ‘রাসেলস ভাইপার বা যেকোনো সাপ দেখলে না মেরে উদ্ধারকারী টিমকে খবর দিতে হবে। আর সাপে কাটলে দ্রুত মেডিকেলে নিয়ে যেতে হবে।’

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে হাটহাজারীতে রাসেলস ভাইপার ভেবে একটি সাপকে মারতে উদ্যত হয় স্থানীয়রা। পরে স্নেক রেস্কিউ টিম গিয়ে সাপটি উদ্ধার করে। দেখা যায় সাপটি বিষাক্ত গ্রীনপিট ভাইপার।

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী। ২০১৮ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামে শেষনিঃশ্বাস ত্যাগ করেন প্রগতিশীল ধারার এই নিবেদিতপ্রাণ...
৪০ হাজার টন লাইমস্টোন কিনতে দরপত্র আহ্বান করে পটুয়াখালীর আরএনপিএল তাপবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সন্ত্রাসীদের বাধার মুখে দরপত্রের শিডিউল ড্রপবক্সে ফেলতে পারেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। ঘটনার সত্যতা...
আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা তদারকি সংক্রান্ত একটি বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর