চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৫:৫৮ পিএম

সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির মধ্যে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং পুলিশের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত ৭০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১২ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

জানা যায়, আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নিউমার্কেট মোড়ে সমাবেশ শুরু করে আন্দোলনকারীরা। ১২টার দিকে আওয়ামীলীগ-যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এ সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাজীর দেউরি, টাইগারপাস, কোতোয়ালীর দিকে ছড়িয়ে পড়ে। পরে এসব এলাকায় বিচ্ছিন্নভাবে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় নিউমার্কেট এলাকায় দ্য ডেইলি স্টারের প্রতিবেদক এফ এম মিজানুর রহমান এবং খবরের কাগজ পত্রিকার প্রতিবেদক এমকে মনির আহত হয়েছেন। পরে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নেন তাঁরা। 

এদিকে সংঘর্ষে মোট ৭০ জন আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। আহতদের মধ্যে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন তিনি। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সংঘর্ষের পর নগরীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা। অন্যদিকে মুরাদপুর-বহদ্দারহাট এলাকায় আন্দোলনকারীদের অবস্থান রয়েছে। এই অবস্থায় পুরো নগরীতে আতঙ্ক বিরাজ করছে। রাস্তায় মানুষের চলাচল খুব কম। গণপরিবহনের সংখ্যাও কম। মূল সড়কের বেশিরভাগ দোকান-পাট বন্ধ। অলিগলিতে কিছু দোকান-পাট খুলেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, যে কোনো প্রকার সংঘাত এড়ানোর জন্য নগর পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। রাষ্ট্রীয় সম্পত্তি ও জনগণের জানমালের নিরাপত্তায় কোনো হুমকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৪:১৭
চট্টগ্রামে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১২
১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
চট্টগ্রাম সিটি করপোরেশন ভবনে ওয়ারেন্টভুক্ত আসামির অবস্থান নিয়ে এবার মুখোমুখি মেয়র ও পুলিশ। পুলিশের দাবি, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা নগর ভবনে অবস্থান করছেন, এমন নিশ্চিত তথ্যের ভিত্তিতেই সেখানে...
জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে নিহত চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য আজ...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর