চলমান কারফিউয়ের মধ্যেই আজ শিক্ষার্থীদের ‘মার্চ টু ঢাকা’

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৭:২৪ এএম

ফাইল ছবি দেশে চলমান কারফিউয়ের মধ্যে আজ সোমবার সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মার্চ টু ঢাকা’ পালনের ঘোষণা দিয়েছে। রোববার আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি মঙ্গলবার (৬ আগস্ট) থেকে পরিবর্তন করে সোমবার (৫ আগস্ট) করা হয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবিতে অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিন রোববার সারা দেশের ২১ জেলায় শিক্ষার্থী, সাধারণ মানুষ, পুলিশ, সাংবাদিকসহ ১০০ জন নিহত হয়েছে। দিনভর সহিংসতায় রাজধানীতে ৮ জনের মৃত্যু হয়েছে। এদিনের সহিংসতায় সারা দেশে ১৪ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে শুধু সিরাজগঞ্জেই ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক বিজিবি সদস্য।

রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, একটি থানার ওসিসহ ৯ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। এদের মধ্যে ৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এ পরিস্থিতিতে আজ সোমবার থেকে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ইনডিপেনডেন্ট টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেছেন। মেজবাহ্ উদ্দিন বলেন, ‘সোম, মঙ্গল ও বুধবার সাধারণ ছুটি থাকবে।’ 

এর আগে, রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে ব্যাপক সহিংসতা শুরু হলে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে কারফিউ শিথিলের সময় বেড়েছে। সবশেষ গত শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সরকার।

টাইমলাইন: সরাসরি
০৫ আগস্ট ২০২৪, ০৭:১১
চলমান কারফিউয়ের মধ্যেই আজ শিক্ষার্থীদের ‘মার্চ টু ঢাকা’
ফ্যাসিবাদের আমলে নিপীড়নের শিকার শিক্ষকদের সরকার মূল্যায়নের চিন্তা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে তিনি এ কথা...
রাজধানীর সড়কে কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অবৈধ ব্যাটারি অটোরিকশা। প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা, দেখা দিচ্ছে তীব্র যানজট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি যারা তৈরি করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে...
একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না; সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর বাধা নেই। হাইকোর্টের এক আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন নীতিমালার বাধা কেটে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার বঙ্গভবনে ইস্ট ওয়েস্ট...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর