পটুয়াখালী-বরিশাল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৪:৪১ পিএম

এক দফা দাবি নিয়ে কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল মহাসড়কের পটুয়াখালী চৌরাস্তায় সড়ক অবরোধ করেছেন বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ রোববার সকাল ১০টা থেকে তারা আন্দোলন শুরু করেন। এ সময় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দূরপাল্লার সকল পরিবহন বন্ধ রয়েছে।

বেলা বাড়ার সাথে সাথে লাঠিসোঁটা, ইট নিয়ে বিক্ষোভে আসতে থাকে বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতা-কর্মীরা। এর পরই পরই উত্তেজনা বাড়তে থাকে। একপর্যায়ে চৌরাস্তার পুলিশ বক্সটি ভাঙচুর করে আন্দোলনকারীরা। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে ৭১ টেলিভিশনের পটুয়াখালী প্রতিনিধি আহসানুল কবির রিপন আহত হন। তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ সময়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে চৌরাস্তা এলাকায়। 

একই সময়ে পটুয়াখালী সেনানিবাসের সামনে বিক্ষোভ করে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরে আশপাশের শিক্ষার্থীরাও তাঁদের সাথে যোগ দেন।

এদিকে ছাত্রলীগও অবস্থান নেয় শহীদ মিনার এলাকায়। তবে দুই পক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। বর্তমানে পটুয়াখালীতে থমথমে অবস্থা বিরাজ করছে।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৬:১৮
পটুয়াখালী-বরিশাল মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স ভাঙচুর
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে...
বেপরোয়া গতি ও অবৈধ বাহনের দৌরাত্মে বরিশাল বিভাগের সড়ক-মহাসড়কে বেড়েছে সড়ক দুর্ঘটনা। গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনা বেড়েছে ১৯ ভাগ। মামলা-জরিমানা সত্ত্বেও কমছে না দুর্ঘটনায় আহত-নিহতের সংখ্যা। বিআরটিএ...
বরিশাল বিভাগের ৪৫ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি না থাকায় জরাজীর্ণ অনেক ভবনের সংস্কার থমকে আছে। পাঁচ শতাধিক স্কুলের জমির রেকর্ড ও কাগজপত্রের সঠিক তথ্য নেই। ঝুঁকি নিয়ে এসব স্কুলে ক্লাস...
ফরিদপুরের ভাঙ্গায় ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন গ্রাম যুবকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে খেলোয়ারসহ ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মধ্যে তিনজন খেলোয়ারকে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর