জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে গেছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। কিছুক্ষণের মধ্যে সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও সাভার-আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী অংশ নেন। এ সময় অনেক অভিভাবকও একাত্মতা প্রকাশ করে যোগ দেন সড়ক অবরোধে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধই রয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তারা এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে।

এ দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা ছাড়াও ধামরাইয়ের কালামপুরে একদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে ধাওয়া দেয়।

টাইমলাইন: সরাসরি
০৪ আগস্ট ২০২৪, ১৩:০২
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
রাজধানীর মিরপুরে কলেজছাত্র রাকিব ইসলাম হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় থেকে মুক্তিপণে নেওয়া ৪ লাখ টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে বসা নিয়ে দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। 
দীর্ঘদিন বন্ধ থাকার পর রোববার আবারো সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ ধানমন্ডির শিক্ষার্থীরা। এতে আহত হয়েছেন আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি...
উপাচার্য পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আন্দোলন ষষ্ঠ দিনে গড়িয়েছে। তবে এখনো নিজ নিজ দাবিতে অনড় আন্দোলনরত পক্ষ ও নতুন নিয়োগ পাওয়া উপাচার্য। ফলে উভয় পক্ষের...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর